Rajasthan: ১০০ বছরের ভাঙল রেকর্ড! মে'মাসজুড়ে ব্যাপক বৃষ্টি দেশের মরু রাজ্যে
রেকর্ড বৃষ্টি রাজস্থানে! শুধু মে মাসে সে রাজ্যে ৬২.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা রেকর্ড বলছেন আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, গত ১০০ বছরের মরুরাজ্যে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত বলছে মৌসম ভবন। আবহাওয়াবিদরা বলছেন, মরু রাজ্যে মে মাসে গড়ে ১৩.৬ মিমি বৃষ্টিপাত হয়ে থাকে।
কিন্তু এইবার সমস্ত হিসাব বদলে গিয়েছে! বিশেষ করে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সহ একাধিক আবহাওয়া পরিবর্তনের কারনে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। আর সেই মতো শুধুমাত্র মে মাসেই মোট ৬২.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে রাজস্থানে। যা গত ১০০ বছরে সর্বাধিক বলেই জানাচ্ছেন মৌসম ভবন।

তথ্য অনুসারে মৌসম বিভাগ জানাচ্ছে এখনও পর্যন্ত মে মাসে দেশের এই মরু রাজ্যে ১৯১৭ সালে ৭১.৯ মিমি বৃষ্টি হয়েছিল। আর সেই মতো ১৯৭১-২০২০ সালের তথ্যের ভিত্তিতে মে মাসে সে রাজ্যে বৃষ্টিপাত হয়েছে তার দীর্ঘ সময়ের গড় (এলপিএ) এর ৪৫৮ শতাংশ, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
পরিসংখ্যান বলছে শুধু মে মাসেই গড়ের চেয়ে ৩৫৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় রাজস্থানের বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এমনকি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। এমনকি প্রবল ঝোড়ো হাওয়া পর্যন্ত বয়েছে।
আর সেই মতো হনুমানগড়ে ছয় সেন্টিমিটার, গঙ্গানগরের করনপুরে চার সেন্টিমিটার এবং রাজস্থানের একাধিক জায়গাতে তিন সেমি থেকে এক সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর এর ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে সেখানে।
জয়পুর মৌসম ভবনের অন্যতম আধিকারিক রাধেশ্যাম শর্মা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় বিকানির, আজমেড়, জয়পুর, যোধপুর সহ একাধিক বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এমন অবস্থায় আরও কয়েকদিন বজায় থাকবে বলেই জানানো হয়েছে স্থানীয় হাওয়া অফিসের তরফে।

এরপর ধীরে ধীরে পরিস্থিতির বদল ঘটবে। এরপর রাজস্থানের বিভিন্ন অংশে ফের একবার তাপমাত্রা বাড়তে থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মরু রাজ্যে এমন রেকর্ড বৃষ্টি জলবায়ুর পরিবর্তন ফলেই ঘটছে। এই অবস্থায় এখন থেকেই সতর্ক হওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications