Heavy Rain Alert: বাণিজ্য নগরীতে লাল সতর্কতা, বন্ধ স্কুল-কলেজ! কেন এমন তৎপরতা? জানুন
Heavy Rain Alert: প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক এলাকা। বুধবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় সে রাজ্যেও। যার ফলে একাধিক এলাকা জলে ডুবে যায়। বাণিজ্য নগরী জুড়ে তীব্র যানজট তৈরি হয়। বন্ধ হয়ে যায় মুম্বই'য়ের লাইফলাইন লোকাল ট্রেনও। চরম দুর্ভোগের মধ্যে পড়ে সাধারণ মানুষ।
তবে এই দুর্ভোগ থেকে এখনই মুক্তি মিলছে না। আজ বৃহস্পতিবারও মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Maharashtra Rain) দেওয়া হয়েছে। আর এরপরেই মৌসম ভবনের তরফে হাই অ্যালার্ট (Heavy Rain Alert) জারি করা হয়েছে। অন্যদিকে ঠানে, নাসিক সহ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

প্রবল বৃষ্টির পূর্বাভাসের পরেই আজ বৃহস্পতিবার মুম্বই, পুনে এবং পিম্পরি-চিঞ্চওয়াড়ের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। ইতিমমধ্যে ঠানে'তে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
Heavy Rain Alert: বাড়ির মধ্যে ঢুকে যায় জল
প্রবল বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত দেশের আর্থিক রাজধানী মুম্বই। বুধবারের রাতের বৃষ্টিতে যেভাবে জল জমেছে তাতে অনেকেই বলছেন, মায়ানগরী নয়, 'জলনগরী'তে পরিণত হয়েছে একেবারে। ব্যস্ততম রাস্তাগুলিতে এতটাই জল জমে যায় যে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক দাঁড়িয়ে যায়। এমনকি বহু জায়গাতে রেল লাইনের উপর জল দাঁড়িয়ে যায়। যার ফলে বেশ কিছুক্ষিণ কার্যত বইন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। সেই সময়ের একটি ভিডিও সামনে এসেছে। দেখা যাচ্ছে, একেবারে লাখো লাখো লোক স্টেশনে দাঁড়িয়ে।
অন্যদিকে জল জলে যাওয়ার ফলে বহু বাড়িতেও জল ঢুকে যায়। কুরলা পূর্ব থেকে গোরেগাঁও পর্যন্ত অনেক এলাকায় যেভাবে জল জমেছে তাতে পরিস্থিতি বেশ গুরুতর দেখা দিয়েছে। যা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
#WATCH | Mumbai, Maharashtra | Water recedes at the Andheri Railway Station after the city witnessed severe waterlogging and traffic followed by heavy rainfall yesterday. pic.twitter.com/8LtU2pgw0Z
— ANI (@ANI) September 26, 2024
Heavy Rain Alert: কড়া নজরদারি চালানো হচ্ছে
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে জমা জল কিছু কিছু এলাকায় নেমে গিয়েছে। কিন্তু নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে নতুন করে ফের একবার জল জমে যাওয়ার আশোংকা রয়েছে। যদিও প্রশাসনের তরফে জরুরি বিভাগের কর্মীদের ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বই পুলিশকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। সরকারের তরফেও নজরদারি চালানো হচ্ছে পরিস্থিতির উপর।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications