Heavy Rain in Himachal: হড়পা বানে ভেসে গেল সাতজন, ভয়াবহ পরিস্থিতিতে উদ্ধারে ঝাঁপাল রাজ্য প্রশাসন
হিমাচলে অতি বৃষ্টির প্রকোপে ফের ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে। হড়পা বানে ভেসে গিয়েছেন সাত জন। তাঁদের খোঁজে জরুরিভিত্তিতে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য প্রশাসন। সোমবার হিমাচল প্রদেশের মান্ডি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। ভেসে যান মানুষও।
হিমাচল প্রদেশে বৃষ্টির প্রকোপ অব্যাহত রয়েছে। তার ফলে সোমবার মান্ডি হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে গিয়েছে সাত ব্যক্তিকে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধার কার্য শুরু করেছে। তাঁরা তলিয়ে যাওয়া সাতজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ায় মান্ডি জেলাসহ একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। মান্ডিতে সোমবার সকালে হঠাৎই হড়পা বান তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। সম্বল, পান্ডোহ থেকে মান্ডি জেলা ভাসতে থাকে বন্যায়। সাত জন এই হড়পা বানে ভেসে যায়। ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় হয়ে উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে প্রশাসন।
হিমাচলের মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি হিসেবে ঘোষণা করেচেন। এদিকে হিমাচল প্রদেশে মুষলধারে বৃষ্টি চলছে। মেঘভাঙা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। রাজ্যে বৃষ্টি সংক্রান্ত কারণে মৃত্যু হয়েছে ২৯ জনের। মান্ডি জেলার সেঘলি পঞ্চায়েতে রবিবার গভীর রাতে ভূমিধসে দু-বছরের শিশুসহ এক পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়েছে।

সোলান জেলার আর একটি ঘটনায় বজ্রপাতের ফলে এক পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়েছে। সোলান বিভাগের কমিশনার মনমোহন শর্মা জানিয়েছেন, এই এলাকায় দুটি বাড়ি ও একটি গোযালঘর ভেসে গিয়েছে। তবে ৬ জনকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে।
সিমলায় প্রবল বৃষ্টির কারণে সোমবার একটি শিবমন্দির ঝসে অন্তত ৯ জন মারা গিয়েছেন। সামার হিল এলাকায় মন্দিরে ভূমিঝসে কয়েক ডজন লোক আটকে পড়েছে। রাজ্য পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যে নেমেছে। তারা দুর্গতদের নিরাপদ এলাকায় উদ্ধরা করে আনার কাজ চালাচ্ছেন। ভূমিঝসের কারণে মোট ৭৫০টিরও বেশি রাস্তা বন্ধ হয়েছে গিয়েছে।












Click it and Unblock the Notifications