প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্য নগরী, স্তব্ধ জনজীবন

নাগাড়ে ভারী বর্ষণে বিপর্যস্ত বাণিজ্যনগরী। মধ্যরাত থেকে সকাল ৭টা পর্যন্ত ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। তারপরেও চলছে বর্ষণ। শহরের অধিকংশ রাস্তায় জল জমে গিয়েছে।

নাগাড়ে ভারী বর্ষণে বিপর্যস্ত বাণিজ্যনগরী। মধ্যরাত থেকে সকাল ৭টা পর্যন্ত ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। তারপরেও চলছে বর্ষণ। শহরের অধিকংশ রাস্তায় জল জমে গিয়েছে। মুম্বইয়ের লাইফ লাইন বলে পরিচিত ট্রেন চলাচলও ব্যহত হয়েছে। বিভিন্ন স্টেশনে রেল লাইনে জল জমে যাওয়ায় অত্যন্ত ধীর গতিতে চলছে ট্রেন চলাচল।

নানা এলাকা জলমগ্ন

শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা সান্তাক্রুজ, মালাড, গোরেগাঁও, কুরলা, সিওনের মত এলাকা জল জমে গিয়েছে। রেলের তরফে যাত্রীদের জানানো হয়েছে, ট্রেন নির্ধারিত সময়ের থেকে ১৫-২০ মিনিট দেরিতে চলবে।

অধিকাংশ রাস্তায় জল

বিমান পরিষেবা স্বাভাবিক থাকলেও সেটা কতক্ষণ স্বাভাবিক থাকবে তা এখনও স্পষ্ট নয়। শহরের অধিকাংশ রাস্তায় জল জমে বিপজ্জনক আকার নিয়েছে। মুম্বইয়ের আন্ধেরিতে পর পর তিনটি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ৮ জন। আগামী ৪৮ ঘণ্টা এই প্রবল বর্ষণ থেকে রেহাই নেই মুম্বইবাসীর। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। শুধু মুম্বই নয় পাশের জেলা পালঘর, থানে, রায়গড়, রত্নগিরি জেলাও এই বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বিপর্যস্ত বাণিজ্য় নগরী

বর্ষার শুরু থেকেই মুম্বইয়ে প্রবল বর্ষণ চলছে। এর আগে প্রবল বর্ষণে দেওয়াল ধসে পড়ে একাধিক লোকের মৃত্যু হয়েছে মুম্বইয়ে। পুণেতেও ঘটেছে এমন দুর্ঘটনা। প্রবল বর্ষণে পরিত্যক্ত বহুতল ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া খোলা মুখ ম্যানহোলে পড়ে প্রায় ৭টি শিশুর মত্যুর ঘটনা ঘটেছে শহরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+