বিদায় বেলাতেও কেরলকে ভাসাল বর্ষা, জারি হল কমলা সতর্কতা

গোটা দেশ থেকে বিদায় নিেয়ছে বর্ষা। শেষ বেলার বর্ষণে কেরলকে ভাসাল বর্ষা। ২২ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

গোটা দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। শেষ বেলার বর্ষণে কেরলকে ভাসাল সেই বর্ষা। ২২ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টিতে বিপর্যস্ত কেরল

বৃষ্টিতে বিপর্যস্ত কেরল

নতুন করে কেরলে শুরু হয়েছে প্রবল বর্ষণ। বর্ষার শেষ বেলার বৃষ্টিতে বিপর্যস্ত কেরলের একাধিক জেলা। প্রবল বর্ষণে রাজ্যের একাধিক জায়গায় ভূমিধস নেমেছে। যার জেরে ট্রাফিক পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই পরিস্থিতি চলবে। ২৩ অক্টোবর থেকে পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হবে বলে জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় কোচিতে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলাপ্পুজায় ৫৬ মিলিমিটার, ত্রিবান্দমে ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই প্রবল বর্ষণ বলে দাবি অাবহাওয়া দফতরের। ধীরে ধীরে নিম্নচাপটি তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

আরও ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে

আরও ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে

তাই ২২ অক্টোবর পর্যন্ত নিম্নচাপের কারণে কেরলে বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবার দেরিতেই বর্ষা ঢুকেছে কেরলে। শুরুতে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছিল কেরল। একাধিক এলাকায় ভূমি ধ্বসের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। মৃত্যুও হয়েছিল একাধিক বাসিন্দার। গতবছরও বর্ষায় বিধ্বংসী বন্যা হয়েছিল কেরলে।

এবার বর্ষণের তীব্রতা সেরকম না থাকলেও একেবারেই যে কম বৃষ্টি হয়েছে তা বলা যায়নি। গতবারের বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠনেই নতুন করে বন্যায় ভেসেছে কেরল। শেষ বেলাতেও বৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত রাজ্যের একাধিক এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+