বৃষ্টিতে জলমগ্ন কারাগার, সরানো হল ৫০০ কয়েদিকে

গত তিন চার দিন ধরে প্রবল বর্ষণ চলছে উত্তর প্রদেশ জুড়ে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের অধিকাংশ এলাকা।

গত তিন চার দিন ধরে প্রবল বর্ষণ চলছে উত্তর প্রদেশ জুড়ে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের অধিকাংশ এলাকা। রাস্তা থেকে হাসপাতাল কোথাও আর জল ঢুকতে বাকি নেই। এমন চরম পরিস্থিতি তৈরি গয়েছে উত্তর প্রদেশ এবং বিহারে। উত্তর প্রদেশের বালিয়া জেলেও ঢুকে পড়েছে জন। এমনই বিপত্তি েয বাধ্য হয়েই জেলের ৫০০ কয়েদিকে সরানোর সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ।

বৃষ্টিতে জলমগ্ন কারাগার, সরানো হল ৫০০ কয়েদিকে

গঙ্গার পাড়েই তৈরি এই জেল। কাজেই বৃষ্টিতে গঙ্গার জল বাড়তে বাড়তে একেবারে ভেতরে ঢুকে পড়েছে জেলের ভেতরে। শুধু জেলের ভেতরেই নয় জেলের বাইরেও এক হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছে। তাই জল পাম্প করে বের করারও জায়গা নেই।

জেলের ব্যারাকগুলিতেও জল ঢুকে পড়েছে। এদিকে উত্তর প্রদেশের যেকটি কারাগার রয়েছে তারমধ্যে বালিয়া এই কারাগারেরই বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। ৩৫০ বন্দি রাখার জায়গা থাকলেও এই কারাগারে রয়েছে প্রায় ৯৫০ কয়েদি। পরিস্থিতি এতোটাই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বাধ্য হয়েই কয়েদিদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৫০০ কয়েদিকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছে জেল কর্তৃপক্ষ। তাদের আজমগড় জেলে নিয়ে যাওয়া হয়েছে। এই ৫০০ জন বন্দির মধ্যে আবাক ৪৫ জন মহিলা কয়েদি রয়েছেন।

বালিয়া থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে আজমগড় জেল। সেখানে বন্দিদের সরিয়ে নিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ পুলিস প্রশাসনের। কারণ রাস্তার অবস্থাও তেমন ভাল নয়। কর্দমাক্ত রাস্তায় গাড়ি চালানোও কঠিন হয়ে পড়েছে। তার উপরে নিরাপত্তার বন্দোবস্ত করাও কঠিন। বন্দি নিয়ে যাওয়ার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে জেলা প্রশাসনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+