ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে পূর্বাভাসে জারি Red Alert! সঙ্গে বইতে পারে প্রবল ঝড়ো হাওয়াও
বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ। যা ক্রমশ গভীর থেকে গভীরতর হতে চলেছে। যার ফলে ক্রমশ বদলাচ্ছে আবহাওয়া। বিশেষ করে কর্ণাটক সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হল। সৌসম ভবনের তরফে এই জারি করা পূর্বাভাসে
বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ। যা ক্রমশ গভীর থেকে গভীরতর হতে চলেছে। যার ফলে ক্রমশ বদলাচ্ছে আবহাওয়া। বিশেষ করে কর্ণাটক সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হল। সৌসম ভবনের তরফে এই জারি করা পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা এবং কর্ণাটকের একাধিক জেলাতে যথাক্রমে লাল এবং ওরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে।

উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তরে অন্ধ্র ও দক্ষিণে ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামীকাল অর্থাৎ ১১ জুলাই সেটি আরও ঘনীভূত হবে। যার জেরে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং ওড়িশায় আগামী পাঁচ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস কর্ণাটকে
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কর্ণাটকের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি মাসের ১৩ তারিখ থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গাতে প্রবল গতিতে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস। স্থানীয় হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। যার ফলে ১৩ তারিখ থেকে প্রবল ব্রষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই কারণে রেড অ্যালার্ট এবং ওরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অন্তত সে রাজ্যের ১২ টি জেলাতে এই অ্যালার্ট জারি করা হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে কেরলেও
উপকূলবর্তী সমস্ত রাজ্যে এই নিম্নচাপের প্রভাব পড়বে। প্রভাব পড়বে কেরলেও। ইতিমধ্যে সেখানে গত কয়েকদিন ধরে ব্রিষ্টিপাত চলছে। তবে নিম্নচাপের কারনে আরও ভারী থেকে অতি ভারীর বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কেরলে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications