নবরাত্রীতেই কি ভাসবে একাধিক রাজ্য? বাংলা-সহ একের পর এক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

নবরাত্রীতে বাংলা-সহ রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু জায়গা থেকে এবারের মতো বর্ষা বিদায় নিয়েছে। কিছু-কিছু জায়গায় সেই প্রক্রিয়া চলছে। তবে সারা দেশ থেকে বর্ষার বিদায় নিতে এখনও বেশ দেরি। সেই সময়ের মধ্যেই শুরু নবরাত্রী। বাংলা-সহ ৫ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপ ও অক্ষরেখা

নিম্নচাপ ও অক্ষরেখা

আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পঞ্জাব এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এছাড়াও একটি অক্ষরেখা ঘূর্ণাবর্ত এবং সঙ্গে থাকা নিম্নচাপের মধ্যে গিয়ে উত্তর পঞ্দাব থেকে উত্তর প্রদেশের মধ্যে দিয়ে দক্ষিণ-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝা

পশ্চিমা বায়ু পশ্চিমী ঝঞ্ঝার রূপে অবস্থান করছে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। এর জেরে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টি, কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, উত্তর পঞ্জাব, উত্তর-পূর্ব হরিয়ানা এবং উত্তর উত্তর প্রদেশে।

পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

বিহার, পশ্চিমবঙ্গের উত্তরের কয়েকটি জেলা, সিকিম এবং ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনদিন। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়াং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। এই ভারী বৃষ্টিপাত চলতে পারে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

২৭ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 অন্ধ্রপ্রদেশের কাছে ফের ঘূর্ণাবর্ত

অন্ধ্রপ্রদেশের কাছে ফের ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে এব্যাপারে এখনও কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+