মুম্বইয়ে ভারী বৃষ্টিতে ঘুরিয়ে দেওয়া হল একের পর এক বিমান! গোয়ার দুধসাগর থেকে উদ্ধার ৪০-এর বেশি পর্যটক
ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম। আৎ সেই কারণইে মুম্বই থেকে আটটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হল দেশের পশ্চিমের অন্য শহরগুলিতে। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে দক্ষিণ গোয়ার দুধসাগরে একটি কেবল ব্রিজ ভেঙে পড়ার জেরে আটকে পড়া ৪০
ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম। আর সেই কারণইে মুম্বই থেকে আটটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হল দেশের পশ্চিমের অন্য শহরগুলিতে। তবে এব্যাপারে যাত্রীদের আগে থেকেই জানানো হয়েছিল বলে দাবি। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে দক্ষিণ গোয়ার দুধসাগরে একটি কেবল ব্রিজ ভেঙে পড়ার জেরে আটকে পড়া ৪০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।

মুম্বই ও আশপাশের এলাকায় প্রবল বৃষ্টিপাত
শুক্রবার সন্ধেয় মুম্বইয় শহরের আশপাশের বেশ কিছু অংশে বিশেষ করে পূর্ব শহরতলীতে ভারী বৃষ্টিপাত হয়। সকাল ৮ টা থেকে শহরে ৮.২৩ মিমি, পশ্চিম শহরতলীতে ১৯.৭২ মিমি এবং পূর্ব শহরতলীতে ২৭.৬৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুসারে পূর্ব শহরতলীর বেশ কিছু এলাকা ৬২ মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম
খারাপ আবহাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুম্বইয়ের দিকে আসা আটটি ফ্লাইটকে কাছাকাছি অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। তবে আবহাওয়ার কারণ জানিয়ে যাত্রীদের কাছে আগেই বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে। তবে যেসব যাত্রীকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের রিফ্রেশমেন্টের ব্যবস্থাও করা হয়।
অক্টোবরে মুম্বইতে গত ১০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এবারর বৃষ্টি হয়েছে ১১৭.৭ মিমির বেশি। এরহ মধ্যে গত ৮ অক্টোবর শুধুমাত্র ১১৪ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে সান্তাক্রুজের মানমন্দিরে। সান্তাক্রুজ আবহাওয়া কেন্দ্রের তরফে দেওয়া তথ্যে বলা হয়েছে ২০১২ সালের অক্টোবরে মুম্বইয়ে সব থেকে বেশি ১৯৭.৭ মিমি বৃষ্টি হয়েছিল। এরপর ২০২০ সালে ১৭০.১ মিমি এবং তার আগে ২০১১ সালে ১২০.১ মিমি বৃষ্টি হয়েছিল।

ভারী বৃষ্টি গোয়াতেও
ভারী বৃষ্টিপাত হয়েছে গোয়াতেও। শুক্রবার সন্ধেয় এই ভারী বৃষ্টি হয় গোয়া কর্নাটক সীমান্তের বিভিন্ন এলাকায়। যার জেরে জলস্তর বাড়ে। শনিবারের পাশাপাশি রবিবারেও কোঙ্কন ও গোয়ায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

৪০-এর বেশি পর্যটক উদ্ধার
ভারী বৃষ্টির কারণে দক্ষিণ গোয়ার দুধসাগর জলপ্রপাতে একটি কেবল ব্রিজ ভেঙে পড়ে। ফলে সেখানে আটকে পড়ের ৪০-এর বেশি পর্যটক। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সেতু ভেঙে পড়ে ৪০-এর বেশি পর্যটক আটকা পড়েন। তবে সেখান থেকে উদ্ধারকারী দল দ্রুত পর্যটকদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আবহাওয়া খারাপ থাকার সতর্কবার্তা দিয়ে আগামী কয়েকদিন পর্যটকদের দুধসাগর জলপ্রপাতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications