দেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি! রাজ্যে রাজ্যে হড়পা বানের সতর্কতা আবহাওয়া দফতরের

দিন কয়েক আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল, জুন মাসে সারা দেশে বৃষ্টিতে ঘাটতি রয়েছে ১৯ শতাংশের মতো। সেই খবর মিলিয়ে যেতে না যেতেই দেসের অধিকাংশ এলাকায় বর্ষার আগমনের পরে নতুন করে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হড়পা বান আসতে পারে। পাশাপাশি হিমাচল প্রদেশের কিছু জায়গায় এক ও দুই জুলাইয়ের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সতর্কবার্তায় আবহাওয়া দফতর বলেছে, আগামী চার থেকে পাঁচ দিন দেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

Weather

  • আবহাওয়া দফতরের সতর্কবার্তা
  • আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের জন্য উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ৪ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে এবং উত্তরাখণ্ড ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, ছণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
  • বিহারে ২ জুলাই পর্যন্ত, পশ্চিম রাজস্থানে ২ ও ৩ জুলাই ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রবিবার ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ওড়িশা ও ঝাড়খণ্ডে।
  • উত্তর-পূর্ব ভারতের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাধঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।

  • উত্তরাখণ্ডের জন্য

হিমাচল প্রদেশে কমলা সতর্কতাই নয়, উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে তিন জুলাই পর্যন্ত উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইতিমধ্যে হরিদ্বারে সুখ নদী প্লাবিত হওয়ায় বহু বাড়ি-গাড়ি ভেসে গিয়েছে। বিভিন্ন রাস্তাও প্লাবিত।

  • দেশের বাকি অংশে কী পরিস্থিতি
  • আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, উকূল কর্নাটক, কোঙ্কন ও গোয়া, গুজরাত, মধ্য মহারাষ্ট্রে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • আগামী পাঁচ দিন মারাঠওয়াড়া, তামিলনাড়ু, পুরুচেরি, কারাইকাল, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা, তেলেঙ্গানা উত্তর ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটকের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • পয়লা জুলাই পর্যন্ত সৌরাষ্ট্র, কচ্ছ, কেরল, মাহে, তামিলনাড়ু, উপকূল কর্নাটক, দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটকের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
  • ৪ জুলাই পর্যন্ত গুজরাত, কোঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+