Heavy Rain Alert: দিল্লিতে বন্ধ স্কুল, ধস-হরপা বানে বিপর্যস্ত হিমাচল-উত্তরাখণ্ড-কাশ্মীর
এমন বর্ষার বৃষ্টি আগে দেখেনি দিল্লি। গত তিন ধরে নাগাড়ে বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। রাজধানী দিল্লি ছাড়াও উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে চলছে ভারী থেকে অতিভারী বর্ষণ। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় সব নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে।
ফুঁসছে বিপাশা, যমুনা, শতদ্রু। রাজধানী দিল্লির একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। যান চলাচল প্রায় বন্ধ পুরনো দিল্লির একাধিক জায়গায়। নিরাপত্তার খাতিরে বন্ধ রাখা হয়েছে স্কুল। গত তিনদিনে রেকর্ড বর্ষণ হয়েছে রাজধানী দিল্লিতে। পরিস্থিতি ভয়াবহ আকার নিেয়ছে। নেহাত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কাউকে বেরোতে নিষেধ করা হয়েছে।

দিল্লিতে ১৬টি কন্ট্রোলরুম খোলা হয়েছে। হরিয়ানা থেকে জল ছাড়া হচ্ছে। তার জেরে বিপদ আরও বাড়ছে। যমুনা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী ১৩ তারিখ পর্যন্ত এই বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তর ভারতের তিন পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরও প্রবল বর্ষণে বিপর্যস্ত।
হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ধস এবং হড়পাবান দেখা দিয়েছে।
কুলু মানালি, কিন্নর-চাম্বার পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। রবি, বিয়াস, সতলুজ, সাওয়ন, চেনাব নদী যেন ফুঁসছে। তার জেরে একাধিক জায়গায় ধস এবং হড়পা বান দেখা দিয়েেছ। একাধিক বাড়ি এবং গাড়ি ভেসে গিয়েছে জলের তোড়ে। উত্তরাখণ্ডের পরিস্থিতিও ভয়াবহ। কেদারনাথ সহ চারধাম যাত্রা বন্ধ রাখা হয়েছে। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

জম্মু কাশ্মীরের পরিস্থিতিও সংকট জনক। কাঠুয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অমরনাথ যাত্রা তিনদিন বন্ধ থাকার পর রবিবার থেকে ফের শুরু হয়েছে। কিন্তু বৃষ্টির দাপট না কমলে ফের বন্ধ করা হতে পারে অমরনাথ যাত্রা। তাই পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। ইতিমধ্যেই উত্তর ভারতে প্রবল বর্ষণে ১৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আবার রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানাতেও চলছে প্রবল বর্ষণ। তার জেরে একাধিক জায়গায় জল দাঁড়িেয় গিয়েছে।












Click it and Unblock the Notifications