Delhi heavy Rain: ৮৮ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবে রাজধানী! দুই শিশু সহ ১১ জনের মর্মান্তিক মৃত্যু
Delhi heavy Rain: রেকর্ড বৃষ্টি। আর তাতেই জলের নীচে রাজধানী দিল্লি। শুক্রবার দিনভর বৃষ্টির পর আজ শনিবার প্রবিল বৃষ্টিপাত হয়েছে সে রাজ্যে। এই অবস্থায় মৌসম ভবনের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন একই ভাবে দিল্লিতে বৃষ্টিপাত চলবে। প্রবল এই দুর্যোগে দুটি বাচ্চা সহ ১১ জনের মৃত্যু হয়েছে।
সিরসপুর আন্ডারপাসে (Siraspur underpass) জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ডেপুটি পুলিশ কমিশনার আরকে সিং জানিয়েছেন, আজ শনিবার দুপুর আড়াইটে নাগাদ সিরসপুর আন্ডারপাসে জমে থাকা জলে দুই শিশুর ডুবে যাওয়ার খবর আসে (Delhi heavy Rain) ।

দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। খবর দেওয়া হয় দমকলকেও। শিশুটিকে উদ্ধার করতে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু মেট্রোর সামনে ওই আন্ডারপাসে অন্তত আড়াই থেকে তিনফুট জল জমে ছিল। এই অবস্থায় সার্চ অপারেশন শুরু হয়। কিন্তু শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারনা আন্ডারপাসে জমে থাকা জলে স্নান করতে গিয়েছিল ওই দুই শিশু। কিন্তু তাঁরা আর সামলাতে পারেননি। যদিও অন্য একটি সূত্র বলছে, জমে থাকা জলে তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। অন্যদিকে ওখলা আন্ডারপাসে জমা জলে ডুবে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সের এক ব্যক্তির। অন্যদিকে প্রবল বৃষ্টির কারনে বসন্ত বিহার এলাকায় নির্মীয়মাণ একটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে।
আর সেই ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়ে। আজ শনিবার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন। এছাড়াও শুক্রবার থেকে চলা বৃষ্টির কারণে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, মৌসম ভবনের তথ্য অনুযায়ী, দিল্লিতে ১৯৩৬ সাল থেকে গত ৮৮ বছরে জুন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
#WATCH | Hapur, Uttar Pradesh: Severe waterlogging witnessed at the railway underpass built on Meerut-Hapur-Modinagar Road. pic.twitter.com/UnQzpqu8eW
— ANI (@ANI) June 29, 2024
অন্যদিকে ১৯০১ থেকে ২০২৪ সালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র শুক্রবার সকাল সাড়ে ৮টার আগের ২৪ ঘন্টায় ২২৮.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে। যা জুনের গড় ৭৪.১ মিমি বৃষ্টিপাতের চেয়ে তিনগুণ বেশি। জলমগ্ন দিল্লির বিস্তির্ণ অঞ্চল। জলে ডুবে গাড়ি-বাড়ি সহ বিভিন্ন এলাকা। এই অবস্থায় যদিও আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।












Click it and Unblock the Notifications