দুর্যোগের বৃষ্টিতে জলমগ্ন মায়ানগরী মুম্বই, বাতিল একাধিক ট্রেন, ব্যাহত স্বাভাবিক জনজীবন
প্রবল বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মুন্বইয়ের স্বাভাবিক জনজীবনের ছন্দ। বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের জেরে জল দাঁড়িয়ে গিয়ে কার্যত কোমর সমান জল দাঁড়াতে শুরু করেছে।
প্রবল বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মুন্বইয়ের স্বাভাবিক জনজীবনের ছন্দ। বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের জেরে জল দাঁড়িয়ে গিয়ে কার্যত কোমর সমান জল দাঁড়াতে শুরু করেছে। বাঁধ না মানা বৃষ্টির জেরে বাণিজ্য নগরীর ট্রেন পরিষেবা ব্যাহত। সবমিলিয়ে ক্রমেই বৃষ্টি ঘিরে জটিল পরিস্থিতির মধ্যে পড়তে শুরু করেছে মায়ানগরী মুম্বই।
|
ট্রেন পরিষেবা ব্যাহত
মুম্বইয়ের একাধিক লোকাল ট্রেন আজ বাতিল করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল দাঁড়িয়ে এমনটা ঘটে গিয়েছে। বহু ট্রেনের গতিপথ ঘুরিয়ে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল দপ্তর।
|
ভাসছে দাদর
প্রকাশ্যে আসা এই ভিডিওটিতে সাফ দেখা যাচ্ছে মুম্বইয়ের বৃষ্টিতে ক্রমেই ভাসতে শুরু করেছে দাদর। কোমর সমান জল পেরিয়ে রাস্তায় নেমেছেন কর্মব্যস্ত মানুষ।
|
চেম্বুরে জল দাঁড়াতে শুরু করেছে..
মুম্বইয়ের অন্যতম ব্যস্ততম জায়গা চেম্বুরের রাস্তাও গ্রাস করে ফেলেছে জল। প্রবল বৃষ্টির ফলে ক্রমাগত পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে সেখানে। রবিবার রাতে পলঘর এলাকাতেই শুধুমাত্র ৩৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।












Click it and Unblock the Notifications