পাকিস্তানের ভারি গুলিবর্ষন, জম্মুতে গ্রামবাসীদের বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ
পাকিস্তানের তরফে অব্যাহত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন। শুক্রবার ভোর থেকে জম্মুর কমপক্ষে ২৪টি ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। এর জেরে সীমান্ত লাগোয়া বসতি এলাকায় আতঙ্ক।
জম্মু ও কাশ্মীর, ২৮ অক্টোবর : পাকিস্তানের তরফে অব্যাহত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন। শুক্রবার ভোর থেকে জম্মুর কমপক্ষে ২৪টি ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। এর জেরে সীমান্ত লাগোয়া বসতি এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জম্মুর কাঠুয়া জেলায় মূলত হীরানগর এবং সাম্বায় ভারতীয় সেনা পাল্টা গুলি নিক্ষেপ করে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে। বিএসএফ-এর তরফে জানানো হয়েছে শুক্রবার ভোর পাঁচটা থেকে লাগাতার গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান।

কাঠুয়ার পাশাপাশি রাজৌরি জেলাতেও হামলা চালিয়েছে পাকিস্তান। মূলত নৌসেরা, পাল্লানওয়ালা এবং সুন্দরবানী সেক্টরে ভারি গুলিবর্ষণ করা হয়। রাজৌরির স্থানীয় গ্রামবাসীদের কথায়, "এর আগেও পাকিস্তানের তরফে গুলি এমনকি মর্টার শেলও ছোঁড়া হয়েছে কিন্তু পাকিস্তানের তরফে এমন আক্রমণাত্মক ভাবে কখনও গুলিবর্ষণ করা হয়নি। তাই স্বাভাবিকভাবেই আমরা গ্রামবাসীরা আতঙ্কে রয়েছি।"
রাজৌরি স্টেশনের হাউস অফিসার মহম্মদ ইউনিস চৌধুরি জানিয়েছেন, "আমরা পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি। যে হারে গোলাগুলি বর্ষণ হতে তাতে আমরা চাই না গ্রামবাসীদের এজনেরও হতাহতের খবর থাক। সেই কারণেই গ্রামবাসীদের বাড়ির ভিতরেই থাকতে বলা হয়েছে। "












Click it and Unblock the Notifications