আগামি ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্র-গোয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, মৌসুমী বায়ুর প্রভাব আর কোথায়, জেনে নিন

আগামি দুদিনের মধ্যে উপকূল মহারাষ্ট্র এবং গোয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, আবহাওয়া দফতর। আর ৮ থেকে ১২ জুনের মধ্যে মুম্বইতে হতে পারে প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

আগামি দুদিনের মধ্যে উপকূল মহারাষ্ট্র এবং গোয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, আবহাওয়া দফতর। আর ৮ থেকে ১২ জুনের মধ্যে মুম্বইতে হতে পারে প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

আগামি ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্র-গোয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কর্ণাটকের বাকি অংশ এবং রায়ালসীমার দিকে এগোচ্ছে। একইসঙ্গে দক্ষিণ কোঙ্কন, গোয়া এবং তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশের কিছু অংশ এবং বাংলায় আগামি ৪৮ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে। বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

এছাড়াও আরব সাগরের উপকূলবর্তী কিছু অংশ, মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশের দক্ষিণাংশ, ছত্তিসগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরপূর্ব ভারতের বাকি অংশ এবং বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ুর উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এইসব জায়গায় ৯ থেকে ১১ জুনের মধ্যে বর্ষা ঢুকে পড়বে বলে আইএমডির সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে।

দক্ষিণ পশ্চিম মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রে ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও অনুকূল হবে বলে জানানো হয়েছে।

মুম্বইয়ের ক্ষেত্রে বিশেষ করে ৯ থেকে ১১ জুনের মধ্যে প্রবলভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। মুম্বইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতরের তরফ থেকে মুম্বই ও থানের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই সময়ের মধ্যে সাধারণ মানুষকে বাইরে কাজে না বেরোতে পরামর্শ দেওয়া হয়েছে।

উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, ভারতের বিভিন্ন জায়গা, আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপর মেঘের ছায়া।

আগামি ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্র-গোয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

আইএমডির উপগ্রহে ধরা পড়া ভারতীয় উপমহাদেশে ভারত মহাসাগর থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত আবহাওয়ার চিত্র

আগামি ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্র-গোয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

আইএমডির অনুমান, মৌসুমী বায়ু শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে কেরল, উপকূল কর্ণাটক, কোঙ্কন উপকূল এবং গোয়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এর ফলে বন্যার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

আগামি ৪৮ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তেলেঙ্গানার বিভিন্ন অংশে এগিয়ে যাবে। দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিছু কিছু জায়গায় ভারী বর্ষণও হতে পারে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ভারতের মধ্যবর্তী অংশে এবার স্বাভাবিক বর্ষা হবে। তবে দক্ষিণে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে এই সময়ের মধ্যে উত্তর-পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+