HeatWave: তাপপ্রবাহের জেরে পাওয়ার গ্রিডে ওভারলোড, রাজ্যগুলিতে সতর্ক করল কেন্দ্র

তাপপ্রবাহে বাড়ছে দহন। এই পরিস্থিতিতে আরও উদ্বেগ বাড়ছে। বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনা বাড়ছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। পাওয়ার গ্রিডের উপরে চাপ বাড়ছে। তার জেরে লোডশেডিংয়ের সম্ভাবনা বাড়ছে।

গরমের চোটে দিনভর বনবন করে ঘুরছে ফ্যান। চলছে এসি-কুলার। তার জেরে পাওয়ার গ্রিডে চাপ বাড়ছে। বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করায় সংকট বাড়ছে গোটা েদশে। ইতিমধ্যে পাওয়ার গ্রিডের ওবারলোডিং নিয়ে রাজ্য গুলিকে সতর্ক করা হয়েছে।

heatwave

তাপমাত্রার পারদ ধাপে ধাপে চড়ছে। সে আর নামার নাম নেই। ৪০ ডিগ্রি থেকে শুরু হয়েছিল। সেটা চড়তে চড়তে ৪৫ ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে। তার মধ্যে গরম হাওয়ার দাপট আর লু। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। উত্তর পূর্ব ভারত, মধ্য ভারত , পশ্চিম ভারত জুড়ে বইছে তাপপ্রবাহ। ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশে গরমের দাপট । একাধিক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে।

গরম থেকে বাঁচতে ফ্যান , এসি, কুলারের সাহায্য নিচ্ছেন। গত কয়েক বছরে এসির চাহিদা বেড়েছে কয়েক গুণ। প্রায় ঘরে ঘরে এসি, কুলার চলে এসেছে। ফ্যান তো রয়েইছে। এক মুহূর্তের জন্য বিশ্রাম পাচ্ছে না ফ্যান। তার উপরে এসি, কুলারের বাড়তি চাপ। তার জেরে পাওয়ার গ্রিডের উপরে চাপ বাড়ছে। ফলে লোডশেডিংয়ের সম্ভাবনা বাড়ছে গোটা দেশে।

ac

গরমের মধ্যে দেশের একাধিক জায়গায় লোডশেডিয়ং বাড়ছে। তাতে আরও গরমে নাজেহাল অবস্থা হচ্ছে মানুষের। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তাঁদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বাড়ছে। গরমে তাঁদের মৃত্যুর সম্ভাবনাও দেখা দিচ্ছে। এমনিতেই তাপপ্রবাহের কারণে দেশের একাধিক জায়গায় হিটস্ট্রোকে মৃত্যুর সম্ভাবনা দেখা দিয়েছে এই নিয়ে রাজ্য গুলিকে সতর্ক করেছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+