Heatwave: দহন জ্বালা থেকে মিলেবে কি স্বস্তি? কবে থেকে নামবে বৃষ্টি? পূর্বাভাস দিল IMD
অবশেষে আসছে স্বস্তির বৃষ্টি। আইএমডির পূর্বাভাসে এমনই খবর জানা গিয়েছে। গ্রীষ্মের তীব্র দহনে জেরবার দশা দেশের অধিকাংশ রাজ্যের। তাপমাত্রা অধিকাংশ রাজ্যেই ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। তবে আজ থেকে আবহাওয়া বদলের বড় খবর শুনিয়েছে হাওয়া অফিস।
আইএমডি জানিয়েছে , আজ বিকেল থেকেই রাজধানী দিল্লি সহ একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হবে। তাতে তীব্র দহন থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে। যদিও সকাল থেকে তীব্র রোদের তেজ আর উষ্ণ আবহাওয়ায় জেরবার দশা রাজ্যবাসীর। গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তর পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যের তাপমাত্রাই ৪৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি আবার লু বইছে কোমনও কোনও রাজ্যে। গরমের দাপট জারি থাকলেও বিকেল থেকে হালকা বৃষ্টিতে ভিজবে একাধিক রাজ্য। তাতে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

কয়েকদিন আগেই দিল্লিতে ধুলোর ঝড় দেখা দিয়েছিল। আজও সেই সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। উত্তর ভারতের একাধিক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছিল।
পাঞ্জাব, উত্তর প্রদেশেও চলছে তাপপ্রবাহ। পাঞ্জাবের অমৃতসরেও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াল পার করে দিয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশের বারাণসীতেও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। তাতে কিছুটা স্বস্তির বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।
এবার উত্তর-পূর্ব ভারতে এবার তাপপ্রবাহ দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান, গুজরাত, তামিলনাড়ুতেও প্রবল তাপপ্রবাহ চলছে। দহনে জেরবার একাধিক রাজ্যের বাসিন্দারা। এতদিন ধরে তাপপ্রবাহ এর আগে কখনও হয়নি উত্তর ভারতের কোনও রাজ্যেই বিশেষ করে পশ্চিমবঙ্গে এতো দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলেনি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
জলবায়ু পরিবর্তনের কারণেই এই তীব্র দহন বলে জানিয়েছেন আবহাওয়াবিশেষজ্ঞরা। মাঝে ঘূর্ণিঝড় মোখার কারণে বেশ কিছুদিন কলকাতা সহ বিহার, উত্তর প্রদেশের একাদিক জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে। তবে তারপরে তীব্র গরমে জেরবার দশা হয়েছে। তবে রাজধানী দিল্লিতে এবার এপ্রিল মাস বেশ মনোরম ছিল। তেমন গরম পড়েনি। মে মাস পরতেই বদলে গিয়েছে আবহাওয়া। তীব্র গরমে জেরবার দশা হয়েছে।
এবার আবার বর্ষা দেরিতে আসবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হিসেব মতো ১ জুন কেরলে প্রবেশ করে মৌসুমি বায়ু। তারপরে ধীরে ধীরে গোটা দেশে সেটা বিস্তার লাভ করে। কিন্তু এবার এখনও পর্যন্ত বর্ষার আগমনের দিন নিশ্চিত করে জানাতে পারেনি আিএডি।












Click it and Unblock the Notifications