তাপপ্রবাহের কবলে উত্তর-পূর্ব ভারতও! মেঘালয়ের স্কুলে প্রথমবার হিটওয়েভের ছুটি

এবার তাপপ্রবাহের কবল থেকে বাদ যায়নি উত্তর-পূর্বে মনোরম আবহাওয়ার জন্য পরিচিত মেঘালয়ও। সেখানকার তাপমাত্রা এবার এই বাংলার মতোই। যে কারণে মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলা প্রশাসন ১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে জেলার সব প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুল বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

মেঘালয়ের সমতল এলাকায় এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মীদের ভালোর জন্যই স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম গারো হিলসের জেলা আধিকারিক। এক্ষেত্রে রাতের স্কুল চালু থাকবে।

summer vacation

আবহাওয়া দফতরের তরফে গারো পাহাড় এবং রি-ভোই জেলার কম উচ্চতাসম্পন্ন এলাকায় তাপমাত্রা বৃদ্ধির সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিম গারো পার্বত্য এলাকার অনেক জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।

দক্ষিণ গারো হিলসের জেলা প্রশাসনের তরফে তাপমাত্রা নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে ছাত্রছাত্রী, শিক্ষক এবং অন্য কর্মীদের কথা ভেবে স্কুল বন্ধ রাখার কথা বিবেচনা করা হবে। তাপমাত্রা বৃদ্ধিজনিত কোনও অসুবিধায় যাতে তাঁরা না পড়েন, সেই কারণেই পরিস্থিতি ঘন ঘন পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।

summer vacation

সাধারণভাবে তাপমাত্রা বেশি হলে শুধু ছাত্রছাত্রীরাই নন, কর্মীরাও ডিহাইড্রেশন-সহ নানা রকমের শারীরিক অসুবিধায় পড়তে পারেন। সেদিক থেকে বিবেচনা করতে গেলে পশ্চিম গারো হিলস জেলা প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, তার প্রশংসা করেছেন অনেকেই।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজধানী শিলংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। যা স্বাভাবিকের থেকে অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সাধারণভাবে এই সময় অন্য বছরে যে তাপমাত্রা থাকে, এই বছরে তা বেশি বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+