Heatwave Alert: তীব্র তাপপ্রবাহে ৯০ জনের বেশি মানুষের মৃত্যু! সোমবার পর্যন্ত রেড অ্যালার্ট

দশদিনের বেশি দেশে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু তা এখনও সারা দেশে ছড়িয়ে পড়েনি। যে কারণে দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ (Heatwave Alert) চলছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে গত তিন দিনে উত্তর প্রদেশের বালিয়া জেলা হাসপাতালে ৫৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি প্রায় ৪০০ জন।

তবে চিকিৎসকরা বলছেন, মৃত্যুর বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে প্রচণ্ড তাপ একটা কারণ হতে পারে। তবে তীব্র গরমের (Heatwave Alert) কারণে হাসপাতালে ভর্তির সংখ্যাটা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে উত্তর প্রদেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। বেশির ভাগ জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে।

Heatwave Alert

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বালিয়া জেলা হাসপাতালের ইনচার্জ তথা মেডিক্যাল সুপার এসকে যাদব বলেছেন, ১৫ জুন ২৩ জনের মৃত্যু হয়েছে। ১৬ জুন ১১ জন, ১৭ জুন ২০ জনের মৃত্যু হয়েছে।

আজমগড় সার্কেলের অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক বিপি তিওয়ারি জানিয়েছেন, এই মৃত্যুর তদন্ত করবে লখনৌ থেকে আসা একটি দল। কেননা গরমে (Heatwave Alert) বেশি সংখ্যায় মৃত্যুর পিছনে কোনও রোগকে এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি।

Heatwave Alert

অন্যদিকে উত্তর প্রদেশ ছাড়াও বিহারে গত ২৪ ঘন্টায় গরম আবহাওয়ায় ৪৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিহারে বর্তমান তাপপ্রবাহের (Heatwave Alert) কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। যে কারণে পটনা জেলা প্রশাসন দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলগুলির গ্রীষ্মের ছুটি ২৪ জুন পর্যন্ত বাড়িয়েছে।

Heatwave Alert

আবহাওয়া দফতরের তরফে আপাতত সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিদর্ভ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, বিহার ও তামিলনাড়ুতে তাপপ্রবাহের (Heatwave Alert) পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে। পাশাপাশি বিহারের মতো অন্য কয়েকটি রাজ্যও স্কুলের গ্রীষ্মের ছুটির সময় বাড়িয়েছে। তালিকায় রয়েছে ছত্তিশগড় এবং গোয়ার মতো রাজ্যও।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিদর্ভ, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়েনাম, বিহার, ওড়িশার কিছু জায়গায়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলির বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ (Heatwave Alert) জারি থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+