Mamata London Visit: মমতার লন্ডন যাওয়ার পথে বাধা, হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ-বিভ্রাটের জেরে বাতিল বিমান!

Mamata London Visit: বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় উড়ান বন্ধ লন্ডনের হিথরো বিমানবন্দরে। এদিকে, শনিবার সাত দিনের সফরে ব্রিটেনে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে হিথরো বিমানবন্দরেই বিমান অবতরণের কথা মমতার। কিন্তু বিমানবন্দরে বিপত্তির জেরে হিথরোয় সমস্ত উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। সূত্রের খবর, ২২ মার্চ মুখ্যমন্ত্রীর লন্ডন যাওয়ার বিমানও বাতিল করা হয়েছে।

পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর লন্ডনের হিথরো বিমানবন্দর। সেখানেই বিদ্যুতের সাবস্টেশনে আগুন লেগে যাওয়ায় বিমান ওঠানামায় বিপত্তি বেঁধেছে। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর আপাততভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার কাকভোরে আগুন লাগার ঘটনাটি ঘটে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লিপ্ত হয়। ৭০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে।

mamata

এই পরিস্থিতিতে হিথরোতে সবরকম বিমান ওঠানামা বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। ঘুরপথেও নিয়ে যাওয়া হচ্ছে একাধিক বিমান। হিথরোয় অগ্নিকাণ্ডের জেরে মুম্বই থেকে লন্ডনগামী বিমান শুক্রবার ফের মুম্বইতে ফিরে যায়। অন্যদিকে, দিল্লি থেকে রওনা দেওয়া বিমান ফ্রাঙ্কফুর্টে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২১ মার্চ হিথরো থেকে সমস্ত বিমান ওঠানামা বাতিল করে দিয়েছে উড়ান সংস্থা।

ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হাজার হাজার বাড়িঘর ও সংলগ্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রায় ১৫০ জন মানুষকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় সংলগ্ন এলাকা থেকে। ২০০ মিটার পর্যন্ত সমস্ত এলাকা কর্ডন করা হয়েছে ইতিমধ্যেই।

Take a Poll

হিথরো বিমাবন্দরে আগুনের জেরে বিশ্বজুড়ে প্রায় ১৩০০টি বিমান চলাচলে প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোয়ান্টাস এয়ারওয়েজ ও ইউনাইটেড এয়ারলাইনসের ক্ষেত্রে। তাদের সমস্ত বিমান লন্ডনের বদলে প্যারিস ও শ্যাননের মতো ইউরোপের অন্যান্য বিমানবন্দরে নামানো হয়েছে। বিমানের যাবতীয় আপডেট পেতে এয়ারলাইনসের সঙ্গে যাত্রীদের যোগাযোগ করার পরামর্শ দিয়েছে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শনিবার রাতেই লন্ডনে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২২ মার্চ থেকে টানা সাতদিনের ঠাসা কর্মসূচি নিয়ে লন্ডনে যাচ্ছেন মমতা। ২৪ মার্চ ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২৫ মার্চ বাণিজ্য সম্মেলন ও ২৬ মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরের বৈঠক রয়েছে বলে খবর। ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেও যোগ দিয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। তবে বিমান বাতিলের জেরে লন্ডন সফর পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+