প্রতিবেশী দেশের সংসদে পাকিস্তান তুলল কাশ্মীর ইস্যু! জবাব দিল ভারতও
আন্তর্জাতিক পর্যায়ে ফের কাশ্মীর ইস্যু তুলে পর্যুদস্ত হল পাকিস্তান।
আন্তর্জাতিক পর্যায়ে ফের কাশ্মীর ইস্যু তুলে পর্যুদস্ত হল পাকিস্তান। উন্নয়ন নিয়ে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকা হয়েছিল মালদ্বীপে। সেদেশের পার্লামেন্টে হওয়া বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি কাশ্মীর ইস্যু উত্থাপন করেন। মালদ্বীপের স্পিকার চেষ্টা করলেও হাউসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

সাউথ এশিয়ান স্পিকার্স সামিট
বর্তমানে মালদ্বীপে চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট চলছে। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং তাতে অংশ নিয়েছেন।
|
পাকিস্তানের প্রতিনিধির মুখে কাশ্মীর ইস্যু
সম্মেলন চলার মধ্যে পাকিস্তানের প্রতিনিধি কাশিম সুরির সামনে বলার সুযোগ আসে। সেই সময় তিনি কাশ্মীর ইস্যু উত্থাপন করেন।
|
ভারতের প্রতিবাদ
সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় ভারত। প্রতিনিধি হরিবংশ নারায়ণ সিং বলেন, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ। তিনি পাকিস্তানের কাছে জঙ্গিদের মদতদান বন্ধের জন্য আবেদন করেন।
ভারত আরও দাবি করে, সম্নেলনে উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। সেই জায়গায় পাকিস্তানের এই বক্তব্য প্রাসঙ্গিক নয়। তাই তাদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দিতে হবে। ভারতের বক্তব্যের প্রতিবাদ করেন পাকিস্তানের প্রতিনিধি। তিনি বলেন, কাশ্মীরের মানুষের উন্নয়নের এর সঙ্গে জড়িয়ে রয়েছে। এরপরেই অবশ্য মালদ্বীপের স্পিকার মহম্মদ নাসিদ পাকিস্তানের প্রতিনিধিকে থামিয়ে দেন।












Click it and Unblock the Notifications