শুধু বাংলাতেই নয়, আরও চার রাজ্যে তাপপ্রবাহ! সতর্কতা জারি আবহাওয়া দফতরের

এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে। উচ্চ তাপমাত্রার সঙ্গে লড়াইয়ে একদিকে যেমন সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন, অন্যদিকে সরকারের সামনেও চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বর্তমান তাপপ্রবাগের পরিস্থিতি অন্তত বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে।

আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত পাঁচদিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, গত তিনদিন ধরে উপকূল অন্ধ্রপ্রদেশে এবং বিহারে গত দুদিন ধরে তাপপ্রবাহ চলছে। এছাড়া ওড়িশা, দিল্লি ও মহারাষ্ট্রেও কমবেশি একই পরিস্থিতি তৈরি হয়েছে।

heat-wave9

পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির জেরে স্কুল-কলেজগুলিতে এই সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারি বিজ্ঞপিতে বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাকে বাদ দিয়ে সব স্বশাসিত, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কথা বলা হয়েছে। এমন কী বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ও বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী ওড়িশাতেই তাপপ্রবাহ চলছে। গত বৃহস্পতিবার বারিপদায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩.৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। যা এইমাসে এখনও পর্যন্ত রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে গত ১০ এপ্রিল ভুবনেশ্বরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

heat wave

ররিবার বিহারের পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগের তরফে জানানো হয়েছে বিভিন্ন জেলার ১৫০ টি ব্লকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আবহাওয়া দফতরের পটনা কেন্দ্রের তরপে জানানো হয়েছে, সোমবার ও মঙ্গলবার রাজ্যের উত্তর-পূর্ব এবং দক্ষিণে বিচ্ছিন্নভাবে এবং বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনায় লহুদ সতর্কতা জারি করা হয়েছে।

পটনার আবহাওয়া কেন্দ্রের তরফে আগামী ৩-৪ দিন রাজ্যের বিভিন্ন এসাকায় সর্বোচ্চ তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর বিহারে তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ বিহারে তাপমাত্রা ৪২-৪৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে।

মহারাষ্ট্রের বিভিন্ন অংশে চলছে তাপপ্রবাহ। রবিবার নবি মুম্বইয়ে অমিত শাহের মহারাষ্ট্র ভূষণ সম্মান প্রদান অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলে মাঝামাঝি এই সময় মহারাষ্ট্রের অন্তত ১০ টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। চন্দ্রপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস।

heat wave

দিল্লিতেও বাড়ছে তাপমাত্রা। সেই পরিস্থিতি আগামী দুদিনের জন্য সেখানে তাপপ্রবাহের মতো পরিস্থিতির ব্যাপারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুধু দিল্লি কিংবা আশপাশের এলাকাতেই নয়, উত্তর-পশ্চিম ভারতেও তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। গতকাল দিল্লির সফদরজং-এ সর্বোচ্চ তামত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

দিল্লির পিতামপুরায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। স্বাভাবিক কারণেই এই তাপমাত্রাকে তাপপ্রবাহের অংশ বলে বিবেচনা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+