Heat Wave: ৪৫ ডিগ্রিতে পুড়ছে ওড়িশার বারিপদা, দেশের উষ্ণতম ৫ জায়গার মধ্যে রাজ্যের ৩ জেলা
দহনের তীব্রতায় পুড়ছে গোটা দেশ। চড়চড়িয়ে চড়ছে তাপমাত্রা। ওড়িশার বারিপদার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। পিছিয়ে নেই বাংলাও। রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। দেশের পাঁচ উষ্ণতম জায়গার মধ্যে রয়েছে বাংলার তিন জেলাও।
পশিম বর্ধমান, মেদিনীপু এবং পুরুলিয়ার তাপমাত্রা ৪৪ ডিগ্রি পার করে গিয়েছিল গতকাল। আজও তাপমাত্রা প্রায় ৪৫ িডগ্রি ছুঁই ছুই। রাজ্যের ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। এই পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত জারি থাকবে। উত্তরবঙ্গের তিন জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আগামী বুধবার পর্যন্ত রাজ্যের ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা শহরের তাপমাত্রা ৪০ পেরিয়ে ৪২ হয়ে যেতে পারে। প্রচণ্ড গরমের মধ্যেই হচ্ছে ভোটের প্রচার। দ্বিতীয় দফার ভোটের আগে আজ শেষ রবিবাসরীয় প্রচার। সকাল থেকেই তাই কোমর কষেছেন প্রার্থীরা। নিজ নিজ এলাকায় প্রচারে ঝড়় তুলেছেন তাঁরা। কিন্তু এই তীব্র গরমে রোদে পুড়ে প্রচারে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে কলকাতায় এতোটা গরম কখনও পড়েনি। এভাবে চৈত্রের শেষ থেকে গ্রীষ্মের দহন এর আগে দেখেনি রাজ্যবাসী। এবার ৈচত্রের শেষ থেকেই দহনের তীব্রতা দেখা যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে। উত্তরবঙ্গের তিন জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে এর আগে এমন তাপপ্রবাহ দেখা যায়নি।
পশ্চিমবঙ্গের তিন জেলার তাপামাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই জেলা গুলিতে তাপামাত্রা ৪৫ ডিগ্রি পেরিয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই গরমে বাড়ির বাইরে বেশি না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কেউ যেন রোদে গরমে বাইরে না বেরোন।
গরম থেকে বাঁচতে বেশি পরিমানে জল, শরবত এবং ফলের রস খাবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শিশুদের শরীর যাতে সুস্থ থাকে সেজন্য সতর্ক করা হয়েছে। তাঁদের রোদে গরমে যেন বেশি খেলতে না দেওয়া হয় সেদিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে শিশুরা যাতে পর্যাপ্ত পরিমানে জল এবং ফলের রস খায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications