Heat Wave: 'বিপর্যয়ে'র ঘূর্ণিপাকে বাধা বর্ষা! রাজধানীর তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি, হরিয়ানায় ৫০ ডিগ্রি
দেশের দুদিকে বর্ষা শুরু হয়েছে। তারই মধ্যে বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহ (Heat wave) রাজধানী দিল্লি এবং আশপাশের রাজ্যগুলিতে। আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে, আগামী কয়েকদিনে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।
আপাতত দিল্লি ও আশপাশে হাল্কা বৃষ্টি বলেও তারপর কয়েকদিন উল্লেখযোগ্য বৃষ্টি দেখা যাবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী এক সপ্তাহ বড় ধরনের তাপপ্রবাহ (Heat wave) না হলেও বিচ্ছিন্ন জায়গায় এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী কয়েক দিনে পঞ্জাব ও হরিয়ানায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে ৫০ ডিগ্রির দিকে যেতে পারে। আগামী দিন দুয়েক দিল্লি, এনসিআর, পশ্চিম উত্তর প্রদেশ এবং হরিয়ানায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপরে সেখানে তাপমাত্রা কমতে পারে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা কমলেও ৪০ ডিগ্রির ওপরে থাকবে।
Delhi | In Delhi, Punjab and Haryana, the temperature may reach near 40-45 in the coming days. At present, the heat wave is continuing in Bihar, Jharkhand, Chhattisgarh, Odisha and Andhra Pradesh. Heatwave alert has been issued in these parts for the coming 5 days: Dr Naresh… pic.twitter.com/srBGuw1XqU
— ANI (@ANI) June 13, 2023
অন্যদিকে এক বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে আগামী ৬ জুলাইয়ের মধ্যে উত্তর ভারতে বৃষ্টি প্রায় হবেই না। এছাড়া আগামী পাঁচ দিন অন্ধ্রপ্রদেশ, ছড়িশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহারে তাপপ্রবাহের (Heat wave) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরব সাগরে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে প্রথমে কেরলে বর্ষা শুরু হতে দেরি হয়। তারপর তা দেশে বর্ষার এগিয়ে যাওয়ায় বাধা তৈরি করেছে। শুধু দক্ষিণ ও মধ্য ভারতের রাজ্যগুলিতেওই নয়, পূর্ব ভারতের রাজ্যগুলিতেও জলীয় বাষ্প শুষে নিয়ে বৃষ্টির পথে বাধা তৈরি করেছে এই ঘূর্ণিঝড় বিপর্যয়। এমনটা বলছেন কোনও কোনও আবহাওয়াবিদ।












Click it and Unblock the Notifications