Heat Wave India: তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ, গাইড লাইন জারি করল স্বাস্থ্য মন্ত্রক, জেনে নিন বিস্তারিত
এবছর গরমের দাপট ভয়াবহ হতে চলেছে। চৈত্রেই দহনজ্বালা বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় জুড়ে চলছে তাপপ্রবাহ। কলকাতায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে লু বইতে শুরু করেছে। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। সকাল ১০টার পরে সেখানে রোদের তেজ এতোটাই যে মানুষ বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। তার মধ্যে আবার গোটা দেশে লোকসভা ভোট। প্রচারে বেরোতে হচ্ছে নেতা রাজনৈতিক কর্মীদের। তার সঙ্গে মিটিং মিছিল চলছে। এই তীব্র গরমে কীভাবে ভোট হবে তা নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। তারপরেই তাপপ্রবাহের পরিস্থিতিতে নিজেদের সুস্থ রাখতে বেশ কিছু গাইড লাইন জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যও গোটা পরিস্থিতি রিভিউ করেছেন। বৈঠকে উপস্থি ছিলেন নীতি আয়োগের স্বাস্থ্যসচিবও। বৈঠকের পরেই বেশ কিছু গাইডলাইন জারি করা হয়েছে।
গোটা দেশের সব হাসপাতাল গুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সব হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওআরএস, আইসপ্যাক, গরমের অসুখ মোকাবিলার যাবতীয় ওষুধ মজুত রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে তাপপ্রবাহ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বলা হয়েছে। তাপপ্রবাহে কী কী ক্ষতি শরীরের হতে পারে এবং সেটা কীভাবে মোকাবিলা করা সম্ভব সেটা নিয়ে সচেতন করা হচ্ছে।
গোটা দেশের ২৩টি রাজ্য তাপপ্রবাহ চলছে। তাতে ১০০টির বেশি জেলা প্রভাবিত হয়েছে। তাপপ্রবাহে হিটস্ট্রোকের সম্ভাবনা বাড়তে পারে। এছাড়াও তাপপ্রবাহের কারণে একাধিক অসুখ হতে পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এছাড়াও এই তীব্র পরিস্থিতিতে নিজেদের কীভাবে সুস্থ রাখবেন তার গাইডলাইন জারি করা হয়েছে।
এই তাপপ্রবাহে নিেজদের সুস্থ রাখতে সবার আগে পর্যাপ্ত পরিমানে জল এবং তরল পদার্থ পান করতে বলা হচ্ছে। তাতে শরীর হাইড্রেটেড থাকে। প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে পা ডুবিয়ে রাখতে হবে। বাইরে বেরোলে গাঢাকা পোশাক পরে বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। সরাসরি রোদ গায়ে লাগাবেন না। ছাতা ব্যবহার করুন অথবা মাথা ঢেকে বেরোন। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চড়া রোদে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত রান্না না করাই ভাল। এবং রোদে কোনও রকম কাজ না করাই উচিত। খালি পায়ে বাইরে হাঁটা চলা করবেন না। এই সময় অতিরিক্ত চা- কফি, মদ্যপান করবেন না। শরীর ঠান্ডা রাখার পানীয় পান করুন। সরবত, ফলের রস, গ্রুকোজ, শরীর ঠান্ডা রাখার খাবার খেতে হবে। মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন।












Click it and Unblock the Notifications