Heat Wave: দেশজুড়ে তাপপ্রবাহের লাল সতর্কতা, কীভাবে হবে ভোট? জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক
দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তাপে পুড়ছে বিহার-উত্তর প্রদেশ-মহারাষ্ট্র। আজ থেকে রাজ্যেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে মৌসম ভবন।
এবং এক ২ দিন নয় এই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে জুন মাস পর্যন্ত। এদিকে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। প্রবল উত্তাপের মধ্যে কীভাবে হবে ভোট প্রচার কীভাবে হবে ভোট। কীভাবে কাজ করবেন ভোটকর্মীরা এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

এবার গোটা দেশেই গ্রীষ্মের দাপট চরম হতে চলেছে আগেই সতর্ক করেছিল মৌসম ভবন। তারপরেও সাতদফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে এপ্রিল মাস পড়তে না পড়তে গ্রীষ্মের উত্তাপ বাড়তে শুরু করেছে। সকাল ৮টা বাজতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। বেলা ১০টাতেই চড়া রোদে রাস্তায় বেরোচ্ছেন না বাসিন্দারা। বিহার-উত্তরপ্রদেশ-মহারাষ্ট্রে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। এদিকে প্রথম দফার ভোট এগিয়ে আসছে।
আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। এই তীব্র গরবে কীভাবে ভোট করা হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ প্রথম কয়েক দফার ভোটে সিংহভাগ জেলা মধ্য এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলি রয়েছে। এই পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জরুরি বৈঠকে বসেছে। যেসব রাজ্যে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে সেই রাজ্যগুলির সঙ্গেও বৈঠক করবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
গরমের কথা মাথায় রেখে স্বাস্থ্যমন্ত্রক বেশ কিছু গাইডলাইন জারি করতে পারে বলে মনে করা হচ্ছে। গরমে হিটস্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এই পরিস্তিতিতে ভোট কর্মী থেকে রাজনৈতিক দলের নেতা কর্মীরা কীভাবে প্রচার চালাবে তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। কারণ সকাল ১০টার পর বাইরে প্রচার চালানো কঠিন হয়ে উঠেছে। ভোটের গরমের মাঝে প্রকৃতির রুদ্ররূপ কীভাবে হবে ভোট তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
দেশের অনেক জায়গাতেই ভোটকর্মীদের জন্য তেমন সুবিধা থাকে না। অনেক প্রত্যন্ত গ্রামে বিদ্যুতের সুবিধাও থাকে না। এই চাঁদিফাটা গরমে কীভাবে ভোটকর্মীরা কাজ করবেন তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তীব্র গরমে তাঁরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই রাজ্যগুলির সঙ্গে বৈঠক করে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে চলেছে কেন্দ্রীয়স্বাস্থ্যমন্ত্রক।
মৌসম ভবন জানিয়েছে জুন মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে তাপপ্রবাহ। অর্থাৎ সাত দফার ভোটেই তাপপ্রবাহের আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ এপ্রিলেই তাপমাত্রা অনেক জায়গায় ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। গরমে নাজেহাল দশা দেশের বেশিরভাগ রাজ্যের বাসিন্দাদের।












Click it and Unblock the Notifications