চৈত্রের শুরুতেই ৪৩ ডিগ্রি পার, তাপপ্রবাহে পুড়ছে মরু রাজ্য

চৈত্রের শুরুতেই ৪৩ ডিগ্রি পার, তাপপ্রবাহে পুড়ছে মরু রাজ্য

চৈত্র মাস পড়তে না পড়তেই তীব্র দহন শুরু হয়ে গিয়েছে পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। তাপ প্রবাহ চলছে রাজস্থান, গুজরাত সহ মহারাষ্ট্রের একাধিক জেলায়। ৪০ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গিেয়ছে মুম্বই। এর আগে কখনও এক তাড়াতাড়ি মুম্বইয়ের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছয়নি। চৈত্রের শুরুতেই পুড়তে শুরু করেছে মরু রাজ্য রাজস্থান। আগামী ৪৮ ঘণ্টায় রাজস্থানের বেশ কয়েকটি জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মধ্য প্রদেশ এবং বিদর্ভে।

পুড়ছে রাজস্থান

পুড়ছে রাজস্থান

চৈত্র পড়ার আগে থেকেই তাপ মাত্রার পারদ চড়তে শুরু করেছিল পশ্চিমের রাজ্যগুলিতে। রাজস্থানে বরাবরই গরম একটু বেশি। তবে এবার একটু তাড়াতাড়িই পড়েছে গরম। মার্চের মাঝামাঝি থেকেই রাজস্থানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছে গিয়েছিল। সেই পারদ আরও চড়তে শুরু করেছে। রাজস্থানের বারমেঢ়ে রেকর্ড তাপমাত্রা বেড়েছে। ৪৩ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে রাজস্থানের বারমেঢ়ের তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় রাজস্থানের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও জয়সলমেঢ়, বিকানের, চুরুতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। জয়সলমেঢ়ের তাপমাত্রা চড়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াসে। বিকানেঢ়ের তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। চুরু এবং যোধপুরের তাপমাত্রাও ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে।

তাপপ্রবাহের সতর্কতা জারি

তাপপ্রবাহের সতর্কতা জারি

পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। আগামী রবিবার পর্যন্ত রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গানা সহ একাধিক রাজ্যে তাপ প্রবাহ শুরু হয়ে যাবে বলে জানিেয়ছে আইএমডি।
গত কয়েকদিন ধরেই মধ্যে প্রদেশ সহ একাধিক রাজ্যের তাপমাত্রার পারদ চড়তে শুরু করে দিয়েছিল। মহারাষ্ট্রেরও একাধিক জায়গায় তাপমাত্রার পারদ চড়তে শুরু করে দিয়েছিল। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পার করে গিয়েছিল। তার জেরে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর।

সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে

সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে

উত্তর ভারতের একাধিক রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। জম্মু কাশ্মীর থেকে মহারাষ্ট্র সার্বিক ভাবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি বেড়ে গিয়েছে সব রাজ্যে। জম্মু ও কাশ্মীর, গিলগিট, বালটিস্তান, মুজফফরনগর, হিমাচল প্রদেশ, পশ্চিম রাজস্থান সহ একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়েছে। অন্যদিকে অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ সহ একাধিক উত্তর পূর্বের রাজ্যে তাপমাত্রার পারদ চড়ছে।

সর্বনিম্ন তাপমাত্রাও চড়ছে

সর্বনিম্ন তাপমাত্রাও চড়ছে

এদিকে মধ্যভারত ও উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, গুজরাতের সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছিল। তিন ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়েছে ছত্তিশগড়, তেলঙ্গানা, ওড়িশা, রায়লসীমা, কর্নাটক, তামিলনাড়ুর তাপমাত্রা বেড়েছে। দক্ষিণের রাজ্যগুলির তাপমাত্রাও বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+