শ্রীনগরে তাপপ্রবাহ! ২৫ বছরের মধ্যে রবিবার জুলাইয়ে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

উত্তর ভারতের বেশ কিছু এলাকায় যখন প্রবল বৃষ্টি হচ্ছে, সেই সময় শ্রীনগরে তাপপ্রবাহ। উপত্যকার বেশ কিছু জায়গায় রবিবার গত ২৫ বছরের মধ্যে জুলাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার শ্রীনগর শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৯-এর ৯ জুলাই ছিল জুলাইয়ের উষ্ণতম দিন। সেদিনের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শ্রীনগরের সব তেকে উষ্ণতম দিনটি এই জুলাইয়েই। ১০৯৪৬ সালের ১০ জুলাই তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

kashmir weather heat wave

রবিবার দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্ড এবং কোকেরনাগে উষ্ণতম জুলাইয়ের দিন হিসেবে রেকর্ড করা হয়েছে। কাজিগুন্ডে এদিন তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হ.য়েছে। যা ১৯৮৮-র ১১ জুলাইয়ে রেকর্ড করা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রাকেই ছাড়িয়ে গিয়েছে।

কোরার নাগে এই বছরের তেসরা জুলাই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সেখানে সেই তাপমাত্রাকেই ছাড়িয়ে গিয়ে হয়েছে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ কাশ্মীরের এই শচহের একমার মাত্র ১৯৯৩-এর ৮ জুলাই তাপমাত্রা ছুঁয়েছিল ৩৩ ডিগ্রি।

এদিকে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে। যা পারদকে অনেকটাই নামাতে সাহায্য করবে বলে মনে করছেন আবহবিদরা।

দিন চারেক আগে গত ২৪ জুলাই আবহাওয়া দফতরের তরফে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে বলা হয়েছিল যা আগের রেকর্ডকে ভেঙে দিতে পারে। গত এক দশকে জুলাই মাসে শ্রীনগরে তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।
এইমাসেই শ্রীনগরের তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ছিল ৫.৭ ডিগ্রি বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+