ভারতে তাপপ্রবাহের সতর্কতা, রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা আইএমডির পূর্বাভাসে
ভারতজুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহের দাপট। গোটা দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাপপ্রবাহের মোকাবিলায় প্রস্তুত থাকতে বলল কেন্দ্র। আইএমডির পূর্বাভাসের পরই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করে জানায়, ওড়িশা, বিহার, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করে। তারপরই কেন্দ্রের তরফে নির্দেশ আসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাপপ্রবাহের মোকাবিলায় প্রস্তুত থাকার।

নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন সেক্টরের শ্রমিক শ্রেণির মানুষদের দিকে বিশেষ নজর দেওয়ার। শ্রমিকদের তাপপ্রবাহের প্রভাব সবার আগে পড়ে। তাই তাদের তাপপ্রবাহ চলাকালীন কর্মরত না রেখে অন্য সময় কাজ করানোর বার্তা দেওয়া হয়েছে।
সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রক রাজ্যগুলির জন্য ব্যবস্থাগুলি তালিকাভুক্ত করেছে। মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব এবং প্রশাসকদের কাছে একটি চিঠিতে তাপদগ্ঘ আবহাওয়ার প্রভাবগুলি প্রশমিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, শিল্প ও নির্মাণ সংস্থাগুলিকে প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে কাজ করাতে হবে। তারপ্রবাহ চলাকালীন কাজ করানো যাবে না। সরকারের তালিকাভুক্ত কিছু পদক্ষেপের মধ্যে রয়েছে কাজের সময় পুনঃনির্ধারণের বিষয়টি।
এছাড়া কর্মস্থলে পর্যাপ্ত পানীয় জলের পরিষেবা নিশ্চিত করা, নির্মাণ শ্রমিকদের জন্য জরুরি বরফের প্যাক এবং তাপপ্রবাহে অসুস্থতা প্রতিরোধ সামগ্রীর ব্যবস্থা করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলতে হবে।
আএমডি তাদের পূর্বাভাসে জানিয়েছে, উত্তর-পূর্ব, পূর্ব ও মধ্য ভারতের বেশিরভাগ অংশে তাপপ্রবাহের মাত্রা বেশি থাকবে। উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে স্বাভাবিক তাপমাত্রা বেশি থাকবে, কিছু অংশ স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। সেইমতো পরিকল্পনা তৈরি করেছে কেন্দ্র।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লেখা চিঠিতে নির্দেশনাও দেওয়া হয়েছে যে, কর্মক্ষেত্রের কাছাকাছি বিশ্রামের জায়গা রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা জল এবং ইলেক্ট্রোলাইট পরিপূরকগুলির ব্যবস্থা রাখতে হবে খনির কাজের জন্য। অবিলম্বে এই পদক্ষেপগুলি নিতে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।
এই তাপপ্রবাহ চলাকালীন কর্মীদের ধীর গতিতে কাজ করার অনুমতি দিতে হবে। দিনের শীতলতম অংশগুলিতে কাজের সময় নির্ধারণ করতে হবে। অর্থাৎ কাজের সময়সূচি আবহাওয়া বুঝে করতে হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।












Click it and Unblock the Notifications