তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে! কী করবেন আর কী করবেন না, জেনে নিন এক ক্লিকে

চৈত্রের শেষেই দাবদাহ সাংঘাতিক আকার নিয়েছে। সূর্যের তেজে পুড়ছে বিশ্ব। তাপপ্রবাহ শুরু হয়েছে বিভিন্ন অঞ্চলে। সেইসঙ্গে বাড়ছে হিটস্ট্রোক। বিভিন্ন তাপজনিত সমস্যা মানুষকে নাজেহাল করে দিচ্ছে। এই পরিস্থিতিতে কীভাবে শীততাপনিয়ন্ত্রণ ছাড়াই শীতল থাকা যায়, সে সম্পর্কে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা।

প্রথমত তাপজনিক অসুস্থতা এড়িয়ে চলতে হবে। গরমে অসুস্থতা এড়াতে ঠান্ডা থাকা এবং হাইড্রেটিং করা খুবই জরুরি। সবথেকে গুরুত্বপূর্ণ হল গরম হলে অসুস্থ এবং অস্বস্তি বোধ এড়িয়ে চলা। এয়ার কন্ডিশনার ছাড়াই শরীর এবং ঘরকে ঠান্ডা করার উপায় রয়েছে।

তাপপ্রবাহে নাভিশ্বাস

কী কী করণীয়

  • প্রথমত ঘরের তাপমাত্রায় থাকা জল আপনার ত্বকে ঝাপটা দিতে হবে।
  • বাড়ির জানালা-দরজাগুলি বন্ধ রাখতে হবে।
  • প্রয়োজনে তাপ থেকে দূরে থাকতে কম্বল বা চাদর ভিজিয়ে দরজায় রাখতে হবে।
  • যদি এসি না থাকে তাহলে রাতে জানালা খোলা রাখতে হবে।
  • বাতাস চলাচলের জন্য ফ্যান চালাতে হবে।
  • শীতল কাপড় দিয়ে আপনার কপাল বারবার মুছতে হবে।
  • সম্ভব হলে বাইরে কাজকর্ম থেকে দূরে থাকতে হবে।
  • জলের বোতলে বরফের টুকরো রাখতে হবে। বিশেষ করে যদি আপনি বাইরে থাকেন।
  • আপনার যদি বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা থাকে, তবে শরীর ঢেকে বেরোন।

তাপপ্রবাহে নাভিশ্বাস

তাপপ্রবাহে অসুস্থতার লক্ষণ

  • প্রচন্ড পরিমাণ ঘাম হবে।
  • ঠান্ডা, ফ্যাকাশে এবং আঠালো হয়ে উঠবে ত্বক।
  • পাল্স রেট বেড়ে যাবে।
  • বমি বমি ভাব হবে বা বমি হবে।
  • ক্লান্ত লাগবে, পেশি আড়ষ্ট হয়ে যাবে।
  • মাথা ঘুরবে অথবা মাথাব্যথা হবে।
  • অজ্ঞান হয়ে যেতেও পারেন।

এইসব উপসর্গ হলে

  • জল খেতে হবে চুমুক দিয়ে।
  • ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে।
  • শরীরের পোশাক ঢিলে করে দিতে হবে।
  • ঠান্ডা জলে স্নান করাতে হবে। বা শরীরে ঠান্ডা ভেজা কাপড় জড়িয়ে দিতে হবে।
  • যদি বমি বা উপসর্গগুলি এক ঘন্টার বেশি স্থায়ী হয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তাপপ্রবাহে নাভিশ্বাস

হিট স্ট্রোকের লক্ষণ

  • শরীরের উচ্চ তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটের বেশি
  • গরম, লাল, শুষ্ক বা স্যাঁতসেঁতে ত্বক
  • পালস রেট বৃদ্ধি।
  • মাথা ব্যাথা বা মাথা ঘোরা
  • বমি বমি ভাব বা বমি করা।

যদি কেউ এই উপসর্গগুলি অনুভব করেন বা উপলব্ধ হয় তবে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ছায়ায় বা একটি শীতল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। শরীরের তাপমাত্রা কমাতে ভিজে কাপড় গায়ে জড়িয়ে দিতে হবে। বা ঠান্ডাজলে স্নান করাতে হবে। তাদের কোনো পানীয় দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+