প্রখর তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হাঁসফাঁস করছে ওড়িশা

প্রখর তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হাঁসফাঁস করছে ওড়িশা।

প্রখর তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র। বিদর্ভের চন্দ্রপুরে মঙ্গলবার এই মরশুমের সর্বোচ্চ ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বিদর্ভের বিভিন্ন এলাকায় লু-র সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টি না হলে তাপমাত্রা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

খর তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হাঁসফাঁস করছে ওড়িশা

পারদের উত্থানে দেশে এবং বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রেরই নাগপুর। সেখানে তাপমাত্রা পৌঁছেছে ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার একই তাপমাত্রা অনুভূত হয়েছে পাকিস্তানের জাকোবাবাদে। উল্লেখ্য গত এপ্রিলেও মহারাষ্ট্রের চন্দ্রপুরে বিশ্বের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হয়েছিল। দেশের একটি নির্দিষ্ট এলাকায় আচমকাই পারদের এতটা উত্থান নিয়ে চিন্তিত আবহাওয়া দফতর।

মহারাষ্ট্রের বিদর্ভের বিভিন্ন এলাকাকে ইতিমধ্যেই ক্ষরাপ্রবণ ঘোষণা করেছে সরকার। অর্থাভাবে ওই এলাকার বহু কৃষক আত্মহত্যাও করেছেন। পরিস্থিতি এমন যে মহারাষ্ট্র সরকার বিদর্ভের ক্ষরাপ্রবণ এলাকা গুলিতে কৃত্রিম বৃষ্টি করানোর চেষ্টা করছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের পাশাপাশি তিতলাগড় সহ পশ্চিম ওড়িশার বিভিন্ন শহরেও তাপমাত্রা ৪০ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করায় প্রাণান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির আশায় দিন গুনছেন মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+