Heat Wave: ৫০ বছরের রেকর্ড ভেঙে গেল! ভয়ঙ্কর গরমে পুড়ছে দেশের এই শহর! জারি Alert
Heat Wave: প্রবল গরমে পুড়ছে বাংলা! ইতিমধ্যে ৪০ ডিগ্রি ছুঁয়েছে কলকাতা তাপমাত্রা (Kolkata Weather Update)। জেলার পরিস্থিতি আরও খারাপ। কোথাও ৪৩ তো কোথাও ৪৪ ডিগ্রি। গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। তবে শুধু বাংলাতেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে চড়ছে পারদ।
দেশের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরুতেও হু হু করে চড়ছে তাপমাত্রা। রবিবার সে শহরের তাপমাত্রা 38.5 ডিগ্রিতে পৌঁছে যায়। যা কার্যত সমস্ত রেকর্ড ভেঙে (Bengaluru records 2nd hottest day) দিয়েছে। এমনকি গত ৫০ বছরে দ্বিতীয় উষ্ণতম দিন বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আবহাওয়াবিদরা বলছেন, আইটি রাজধানীতে সবথেকে বেশি তাপমাত্রা ২০১৬ সালের এপ্রিল মাসে রেকর্ড করা হয়। সেই সময় বেঙ্গালুরুর তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রিতে। এই অবস্থায় কর্নাটক সরকার রাজ্যের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে।

বলে রাখা প্রয়োজন, বেঙ্গালুরুতে গত ২৪ ঘণ্টায় নুন্যতম তাপমাত্রা (Heat Wave) ছিল 23.4 ডিগ্রি। যা সর্বনিম্নের তুলনায় এক ডিগ্রি বেশি ছিল। এখানেই শেষ নয়, আবহাওয়াবিদরা বলছেন, বেঙ্গালুরুর ইতিহাসে প্রথমবার দীর্ঘদিন ধরে গরমের প্রভাব রয়েছে। ১০-১৫ দিনের বেশি সময় ধরে লাগাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে। অন্তত ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে মৌসম বিভাগ। যদিও মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি বদল হতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
কিন্তু কেন অবস্থা? বিজ্ঞানীরা বলছেন, এল নিনোর বড় প্রভাব এমন ভাবে তাপমাত্রা বাড়ার (Heat Wave) পিছনে রয়েছে। বলে রাখা প্রয়োজন, সাধারণত বেঙ্গালুরুতে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। না শীত না গরম। সবসময় একটা স্বস্তিদায়ক পরিস্থিতি। কিন্তু ক্রমশ বদলাতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি।
একদিকে প্রবল জলসঙ্কট তৈরি হয়েছে সেখানে। এর মধ্যেই যেভাবে সেখানে গরম বাড়ছে তাতে সতর্ক কর্নাটকের স্বাস্থ্য দফতর। গত কয়েকদিন আগেই বেঙ্গালুরুতে তাপ্রবাহের সতর্কতা (Heat Wave) জারি করা হয়। এরপরেই গরমে শরীর সুস্থ রাখতে সে রাজ্যের মানুষকে সতর্ক করে পরামর্শ দিয়েছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার কথা বলা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডের অনেক জায়গাতেই আগামী ৪৮ ঘন্টা তীব্র তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি তৈরি হতে পারে। যা পয়লা মে পর্যন্ত চলতে পারে। এমনটাই সতর্কবার্তায় জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications