Heat Wave: আষাঢ়েও মিলবে না রেহাই, ৫০ ডিগ্রির কাছাকাছি চড়বে পারদ, রাজধানীতে তাপপ্রবাহের সতর্কতা জারি
গরমের তাপ উত্তরোত্তর বেড়েই চলেছে। বর্ষা দেশে প্রবেশ করলেও তেমন বৃষ্টি দেশের কোথাও শুরু হয়নি। দিল্লিতে ছিঁটে ফোঁটা বর্ষণ হলেও সেটা নগন্য মাত্র। গরম তাওয়ায় পড়া একফোটা জলের মতো মনে হয়েছে সেই বৃষ্টি। দুঃসহ গরমে জেরবার দশা রাজধানীর বাসিন্দাদের।
কবে আসবে বর্ষা তার আশায় রয়েছেন তাঁরা। কিন্তু রাজধানীর বাসিন্দাদের তেমন আশার কথা শোনাতে পারেনি মৌসম ভবন। আইএমডি উল্টে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। তাপমাত্রা কমা তো দূরের কথা উল্টে ৫০ ছুঁই ছুঁই হবে পারদ। এতোটাই তীব্র হবে গরম। আগামী ১৪ জুন পর্যন্ত তাপমাত্রা ৪৭ ডিগ্রি পর্যন্ত চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গত এক মাস ধরে রাজধানী দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রার পারদ। শুধু রাজধানী দিল্লি নয় রাজস্থান, ওড়িশা, পশ্চিমবঙ্গের পরিস্থিতিও একই। অসহনীয় গরমে জেরবার দশা বাসিন্দাদের। ইতিমধ্যেই প্রবল গরম আর তাপপ্রবাহের কারণে ৪০ জনের বেশি মারা গিয়েছেন হিটস্ট্রোকে। গরম বাড়লে হিট স্ট্রোকে প্রবণতা আরও বাড়বে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়ছে ১১ থেকে ১৩ জুন পর্যন্ত। এর আগে ১৪ জুন পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। তারসঙ্গে গরম দমকা হাওয়া বইবে রাজ্যে। ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস। সর্বনিম্ন তাপমাত্রাও ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।
কাজেই রাতেও মিলবে না রেহাই।যদিও গুজরাত উপকূলে প্রবেশ করে ফেলেছে বর্ষা। অন্যদিকে পশ্চিমবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। তবে সেটি উত্তর বঙ্গে অবস্থান করছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারেনি এখনও। তার জেে দক্ষিণবঙ্গে তীব্র গরমের দাপট চলছে। তবে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পশ্চিম সিকিমে প্রবল বর্ষণে ধস নেমেছে। একাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে। ধসে গিয়েছে রাস্তা।
কিন্তু উত্তর ভারতের কোনো রাজ্যেই এখনও বর্ষার বৃষ্টি শুরু হয়নি। কেরলে এবার আগে বর্ষা প্রবেশ করলেও গোটা দেশে বর্ষা ছড়িেয় পড়েনি এখনও। তার জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে গরমের ছুটি কাটিয়ে সদ্য স্কুল খুলেছে। কিন্তু এতোটাই অসহনীয় গরম যে স্কুল করতে পারছে না পড়ুয়ারা। এই পরিস্থিতিতে নতুন করে ছুটি পড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications