দিল্লির গরমে হিট স্ট্রোকে এবার প্রথম মৃত্যু? শরীরের তাপমাত্রা ছাড়াল ১০৭ ডিগ্রি!

তীব্র তাপপ্রবাহ চলছে রাজধানী দিল্লিতে। গতকাল বুধবার তাপমাত্রার সব রেকর্ড ভেঙে দিয়েছে দিল্লি। ৫৩.৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানীর। আর ওই দিনই একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাপপ্রবাহের কারণেই তার মৃত্যু। এমন কথা বলা হচ্ছে।

মৃত ব্যক্তি বিহারের দ্বারভাঙা এলাকার বাসিন্দা। রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার প্রবল জ্বর ছিল৷ সব থেকে বড় কথা শরীরের তাপমাত্রা ১০৭ ডিগ্রি ফারেনহাইড পাওয়া গিয়েছে। আর এটাই যথেষ্ঠ দুশ্চিন্তায় ফেলেছে চিকিৎসকদেরও৷

Summer

ওই ব্যক্তির হিট স্ট্রোক হয়েছিল। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন। সোমবার তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল৷ দিল্লিতে তীব্র তাপপ্রবাহ চলছে। সেই তাপপ্রবাহের শিকার হলেন এই ব্যক্তি? এত প্রবল তাপমাত্রা শরীরে কীভাবে দেখা গেল?

৯৭ ডিগ্রি ফারেনহাইড তাপমাত্রা শরীরে স্বাভাবিক বলে মনে করা হয়। এক্ষেত্রে এই ব্যক্তির শরীরের তাপমাত্রা আরও ১০ ডিগ্রি বেশি ছিল। তাহলে কতটা গরম শরীরের মধ্যে বসেছে তার? জানা গিয়েছে, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি যে ঘরটিতে থাকতেন, সেখানে একটি পাখা, কুলারও ছিল না। কীভাবে এই ভয়ানক গরমের মধ্যে তিনি ছিলেন? সেই প্রশ্নও উঠছে। দিল্লির এই মরসুমের গরমে হিটস্ট্রোকে এটাই প্রথম মৃত্যু। এই কথা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

দিল্লির একাধিক জায়গা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে এই প্রবল তাপপ্রবাহ। তার সঙ্গে চলছে বিদ্যুতের প্রবল চাহিদা ও তীব্র জল সঙ্কট। রাজধানী দিল্লি এক ভয়াবহ গ্রীষ্ম এবার দেখছে। জানাচ্ছেন, আবহবিদরা। শহরের উপকণ্ঠে মুঙ্গেশপুরের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ৫২. ৩ ডিগ্রি সেলসিয়াস দেখা গিয়েছে৷

সেই তাপমাত্রা কীভাবে অতটা উঠল? এটা কি যান্ত্রিক ত্রুটি? না কী সত্যিই তাপমাত্রা গতকাল সর্বোচ্চ ৫২ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল? সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। দিল্লির মৌসম ভবন বিষয়টি খতিয়ে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+