Mahua Moitra: সুপ্রিম কোর্টে স্বস্তি পাবেন মহুয়া মৈত্র? শুক্রেই সুপ্রিম শুনানি
Mahua Moitra: শুক্রবারই মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ নিয়ে মামলা শুনবে সুপ্রিম কোর্ট। বিচারপরি সঞ্জীব খান্না (Justices Sanjiv Khanna) এবং বিচারপতি এসভি ভাট্টির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। ফলে মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার।
তবে আজ বৃহস্পতিবারই দ্রুত শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান মহুয়া মৈত্রের (Mahua Moitra) আইনজীবী মনু সিঙ্ঘভি। সেই আবেদন যদিও মঞ্জুর করেনি সুপ্রিম কোর্ট। যদিও জানা যাচ্ছে, শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের (Mahua Moitra) বিরুদ্ধে। শুধু তাই নয়, সংসদের পোর্টাল দেশের বাইরের একাধিক জায়গা থেকে খোলা হয়েছে বলেও অভিযোগ। আর এই অভিযোগ খতিয়ে দেখে সংসদীয় এথিক্স কমিটি। আর তাতে মহুয়াকে দোষী বলে সুপারিশ করে। এমনকি লোকসভা থেকে বরখাস্তের সুপারিশও করে তাঁরা। সেই মতো শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে স্পিকার ওম বিড়লার কাছে সেই রিপোর্ট জমা পড়ে।
আর তা খতিয়ে দেখার পরেই লোকসভা থেকে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বরখাস্ত করা হয়। যা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এই ইস্যুতে একজোট কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলি। আর এরপরেই এহেন সিদ্ধান্তকে চালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহুয়া। আগামীকাল শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানি হবে।
অভিষেক ঘনিষ্ঠ এই তৃণমূল নেত্রী (Mahua Moitra) স্পষ্ট জানিয়েছেন, লড়াই জারি থাকবে। আর তা লোকসভার বাইরে এবং ভিতরে। অন্যদিকে এই ঘটনায় বহিস্কৃত তৃণমূলের সাংসদকে (Mahua Moitra) গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। দেশের বাইরে সংসদের পোর্টালের লগ ইন জতিয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে বলেই দাবি বঙ্গ বিজেপি নেতাদের।












Click it and Unblock the Notifications