কন্ডোম প্রহেলিকা : কন্ডোমের নাম আশা, বেজায় বিড়াম্বনায় স্বাস্থ্যকর্মীরা, অনড় বয়কট বিতরণ কর্মসূচীতে!
নয়াদিল্লি, ৩ জুন : কন্ডোমের নাম আশা, আর তাই নিরাপদ যৌনমিলনের প্রচার চালাতে ঘরে ঘরে এই কন্ডোম পৌঁছতে বিড়ম্বনা বোধ করছেন আশা কর্মীরা। কন্ডোমের নাম বদল হওয়া না পর্যন্ত এই প্রচারে অংশগ্রহণ তারা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের আশা কর্মীরা।[(ছবি) সচেতনতা বাড়াতে এই ১০ তারকার কন্ডোমের বিজ্ঞাপন করা উচিত..]
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে নিরাপদ সেক্স-এর প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যকে কেন্দ্রীয় সরকারের তরফে গ্রামের পড়ালেখা না জানা মহিলাদের উৎসাহ দিতে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রক জাতীয় ওষুধের পাশাপাশি কন্ডোমও ঘরে ঘরে পৌঁছে দেবে।

মে মাসে যখন নতুন প্যাকেটগুলি আসে তখন তার নাম ডিলাক্স-এর পরিবর্তে আশা করে দেওয়া হয়। আর তাতেই বিড়াম্বনায় পড়তে হয় আশা কর্মীদের।
আশা কর্মীদের একাংশের কথায়, প্রথমে কর্মী হিসাবে আমাদের শোষণ করা হয়েছে, আর এখন ওরা আমাদের ভাবমূর্তিকেও কালিমালিপ্ত করছে। এখন লোকে আমাদের বলে, 'একটা আশা দে তো, আমাদেরকে নিয়ে বিদ্রূপ করে লোকজন। আমাদের পক্ষে এটা সত্যিই খুব বিড়াম্বনার এবং অপমানজনক।' [(ছবি) কন্ডোম দিয়ে তৈরি পোশাকে অনবদ্য ফ্যাশন শো, শোস্টপার মুগ্ধা গডসে!]
সরকারের নজরে কন্ডোমের এই নতুন প্যাকেট আরও বেশি আকর্ষণীয় করা হয়েছে। যদিও আশাকর্মীদের নেতৃত্বের তরফে জানানো হয়েছে, আশা কর্মীরা এই কন্ডোমের প্যাকেট বিতরণ বয়কট করেছে। যতক্ষণ সরকার এই কন্ডোমের নাম না বদলাচ্ছে ততক্ষণ আশা কর্মীরা এই নয়া কন্ডোমের প্যাকেট বিতরণ করবে না। [৩০০০ কন্ডোম, ২০০০ মদের বোতল রোজ মেলে JNU চত্ত্বরে, তোপ বিজেপি বিধায়কের!]
আশা কর্মীদের চাপে পড়ে সরকার কন্ডোমের নাম পরিবর্তন করে কি না তা তো সময়ই বলবে। তবে এই নামের জেরে কেন্দ্রের এই জাতীয় প্রচার যে আপাতত মাথায় উঠেছে তা নিয়ে কোনও অন্তরায় নেই।












Click it and Unblock the Notifications