দেরিতে রিপোর্ট, বিনা চিকিৎসায় মরছেন করেনা রোগীরা, হাসপাতালে ভর্তি নিয়ে নতুন গাইডলাইন জারি স্বাস্থ্যমন্ত্রকের
দেরিতে রিপোর্ট, বিনা চিকিৎসায় মরছেন করেনা রোগীরা, হাসপাতালে ভর্তি নিয়ে নতুন গাইডলাইন জারি স্বাস্থ্যমন্ত্রকের
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও রিপোর্ট দেরিতে আসায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অসংখ্য রোগী। পরিস্থিতি সামাল গিতে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার গাইড লাইন নতুন করে জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বলা হয়েছে এবার করোনা উপসর্গ থাকলেই রোগীরা ভর্তি হতে পারবেন হাসপাতালে। তাঁদের করোনা পজিটিভ রিপোর্ট দেখাতে হবে না। এতে দ্রুত চিকিৎসা পাবেন রোগীরা। বাড়িতে বিনা চিকিফসায় মরতে হবে না তাঁদের।

করোনার সেকেন্ড ওয়েভ ভয়াবহ
করেনা সংক্রমণের সেকেন্ড ওয়েভে ভয়াবহ আকার নিয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যাও চার লক্ষ্য ছাড়িয়ে গিয়েছে।করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে একাধিক রাজ্যে ।পরিস্থিতি সামাল দিতে তামিলনাড়ু, কেরল, উত্তর প্রদেশ, রাজস্থান, কর্নাটক সহ একাধিক রাজ্য লকডাউন জারি করেছে।

হাসপাতালে ভর্তির নয়া হাইডলাইন
হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে নয়া গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় রিপোর্ট পেতে দেরি হচ্ছে। ততদিনে রোগীর অবস্থা বাড়িতে থেকে খারাপ হয়ে যাচ্ছে। তাই রোগীদের দ্রুত চিকিৎসা দিেত নয়া গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবার থেকে উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভর্তি হওয়া যাবে তার জন্য করোনা পজিটিভ রিপোর্ট দেখানোর প্রয়োজন হবে না।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি
করোনার সেকেন্ড ওয়েভের ভয়াবহতার মধ্যেই নতুন সুখবর শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, গত ৭ দিনে ১৮০টি জেলায় নতুন করে কোনও করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। আজই ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

অক্সিজেন সংকট ভয়াবহ
করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে একাধিক রাজ্যে অক্সিজেন সংকট ভয়াবহ আকার নিয়েছে। অক্সিজেন সংকট মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। থার্ড ওয়েভ আছড়ে পড়ার আগে সব রাজ্যে যাতে পর্যাপ্ত অক্সিজেন থাকে তা সুনিশ্চিত করার নির্দেশ কেন্দ্রকে দিয়েছে শীর্য আদালত।












Click it and Unblock the Notifications