করোনা ভাইরাস মোকাবিলায় ৭ টি দল গঠন কেন্দ্রের, খোলা হয়েছে ২৪ ঘণ্টার কলসেন্টার
করোনা ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও। ইতিমধ্যেই সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নার্সের শরীরে করোনা ভাইরাস মিলেছে।
করোনা ভাইরাস আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ভারতকে। সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা সাতটি বিশেষজ্ঞ দল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই সাতটি দল দেশের সব বিমানবন্দরে ঘুরে করোনা ভাইরাস মোকাবিলার পদক্ষেপ নির্ধারণ করবে।

করোনা ভাইরাস আতঙ্ক
করোনা ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও। ইতিমধ্যেই সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নার্সের শরীরে করোনা ভাইরাস মিলেছে। তারপর থেকেই দেশের সব বিমানবন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। চিন থেকে আসা সব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে চিন থেকে আসা সাত জনকে সংরক্ষিত করে রাখা হয়েছে। তাঁদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পুণের পরীক্ষা গারে পাঠানো হয়েছে।

সাতটি দল গঠন
করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতটি বিশেষজ্ঞ দল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই সাতটি দল সব রাজ্যে এবং বিমানবন্দরগুলিতে ঘুরবে এবং সেখানে করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নির্দিষ্ট রূপরেখা তৈরি করবে। ইতিমধ্যেই দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচিতে সাতটি থার্মাল স্ক্রিনিংয়ের বন্দোবস্ত করা হয়েছে।

২৪ ঘণ্টার কল সেন্টার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিমুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছেন। েনপাল সীমান্ত দিয়ে যাতে এই রোগে আক্রান্ত কোনও ব্যক্তি অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। একটি ২৪ ঘণ্টার কলসেন্টার (+৯১-১১-২৩৯৭৮০৪৬) খোলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications