করোনার মধ্যেই 'Norovirus'-এর বাড়বাড়ন্ত! বিস্তারিত রিপোর্ট চাইল স্বাস্থ্যমন্ত্রক
নতুন করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। যা দেখে অনেকেই চতুর্থ ওয়েভের শঙ্কা করছেন। আর এর মধ্যেই কেরলে 'Norovirus'-এ আক্রান্ত দুই। তিরুবনন্তপুরমে দুজনের শরীরে 'Norovirus'-এর নমুনা পাওয়া গিয়েছে। ইতিমধ্যে এই বিষয় স্বীকার করে
একে করোনায় রক্ষা নেই আবার নরোভাইরাস! নতুন করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। যা দেখে অনেকেই চতুর্থ ওয়েভের শঙ্কা করছেন। আর এর মধ্যেই কেরলে 'Norovirus'-এ আক্রান্ত দুই। তিরুবনন্তপুরমে দুজনের শরীরে 'Norovirus'-এর নমুনা পাওয়া গিয়েছে। ইতিমধ্যে এই বিষয় স্বীকার করে নিয়েছে কেরলের স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানিয়েছেন, সে রাজ্যের দুই পড়ুয়ার শরীরে 'Norovirus'-এর নমুনা পাওয়া গিয়েছে। আর এরপরেই আতঙ্ক ছড়িয়েছে সে রাজ্যে। মানুষকে সতর্ক থাকতে বললেও এখনও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে।

সুস্থ আছে বলে খবর
স্কুল পড়ুয়াদের 'Norovirus'-এ আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে। যদিও সে রাজ্যের সরকারের তরফে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। অন্যদিকে 'Norovirus'-এ আক্রান্ত দুই পড়ুয়াও ভালো আছে বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ। তাঁর দাবি, সরকারের তরফে নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত উদ্বেগের কিছু নেই। দুই পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই দাবি সাস্থ্যমন্ত্রীর।

নজর রাখা হচ্ছে কেন্দ্রের তরফেও
অন্যদিকে কেরলের অবস্থার দিকে নজর রাখা হচ্ছে কেন্দ্রের তরফেও। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। State Surveillance Office- যাতে দ্রুত এই রিপোর্ট জমা দেয় সেটিই জানানো হয়েছে। কীভাবে এই ভাইরাসে আক্রান্ত, কি ব্যবস্থাই রাজ্যের তরফে নেওয়া হয়েছে সমস্ত কিছু উল্লেখ করতে বলা হয়েছে বলেই খবর। দ্রুত এই রিপোর্ট জমা স্বাস্থ্যমমন্ত্রকে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

আগেও 'Norovirus'-এর বাড়বাড়ন্ত দেখেছে
নতুন না, আগেও 'Norovirus'-এর বাড়বাড়ন্ত দেখেছে কেরালা। গত বছর জুন মাসে Alappuzha জেলাতে নরোভাইরাস ছড়িয়ে পড়ে। প্রায় ৯৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতে ফের একবার 'Norovirus'-এর আক্রান্ত হওয়ার খবর। তাই আবার কিনা সেই কেরালাতেই। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সে রাজ্যে। যদিও আতঙ্ক হওয়ার কিছু নেই বলেই দাবি কেরল সরকারের।

যে কেউ আক্রান্ত হতে পারে?
Norovirus-এ যে কোন ব্যক্তি বেঁচে থাকাকালীন একাধিকবার সংক্রমিত হতে পারেন। কারণ এর অনেক প্রকার রয়েছে। তাই আপনি যদি একবার সংক্রমিত হয়ে থাকেন, তাহলে আপনি এই ভাইরাসে আরও আক্রান্ত হতে পারেন। বলছেন চিকিৎসকরা। আপনি যদি এক ধরণের নোরোভাইরাসে সংক্রামিত হয়ে থাকেন তবে এর বিরুদ্ধে ইমুনিটি তৈরি হতে পারে, তবে আপনি আবার অন্য ধরণের দ্বারা সংক্রামিত হতে পারেন। তবে ঠিক শরীরে কতদিন ইমিউনিটি থাকে সে বিষয়টি স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications