ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ৩০০ ছাড়াল ভারতে, উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ স্বাস্থ্যমন্ত্রকের
ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ৩০০ ছাড়াল ভারতে, উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ স্বাস্থ্যমন্ত্রকের
করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে দেশে প্রায় ৩০০জন আক্রান্ত। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই কেরলে সংক্রমণ বাড়তে শুরু করেছে। থার্ড ওয়েভের ভ্রুকুিটর মাঝেই স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে এখনও সেকেন্ড ওয়েভ শেষ হয়নি। আজ ফের দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণের রেকর্ড বৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের ১৬ শতাংশ মানুষের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের হাত ধরেই নাকি করোনা ভাইরাসের থার্ড ওয়েভ আসবে । এই নিয়ে সতর্ক করেছিলেন গবেষকরা। এবং থার্ড ওয়েভে শিশুরা বেশি সংক্রমিত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে সতর্ক করে বলা হয়েছিল অক্টোবর করোনার থার্ড ওয়েভ চরমে উঠবে। শিশুদের সুরক্ষিত রাখতে সরকারি হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছিল। শিশুবিভাগে পরিষেবা যাতে পর্যাপ্ত থাকে তার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী সেকেন্ড ওয়েভের মত যেন করোনা অক্সিজেন সংকট তৈরি না হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে। অর্থাৎ রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেিশ দেখা গিয়েছে মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশে। মহারাষ্ট্রে আবার করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে তিন জনের মৃত্যুও হয়েছে। তার মধ্যে ২জনের আবার করোনা টিকার দুটি ডোজই নেওয়া ছিল। তারপরেই আতঙ্ক আরও বেড়েছে।গবেষকরা জানিয়েছেন টিকা নিলেই েয ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ঘটাবে না এমন নয়। তবে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কম হবে বলে জানিয়েছেন তাঁরা।
সেপ্টেম্বরের শেষ থেকেই নাকি করোনার থার্ড ওয়েভ শুরু হয়ে যাবে দেশে। কেউ বলছেন অক্টোবর আবার কেউ বলছেন নভেম্বরও হতে পারে। ভারতে সেপ্টেম্বর থেকেই উৎসবের মরশুম শুরু হয়ে যােব। কাজেই এই নিয়ে উদ্বেগে রয়েছে গোটা দেশ। উৎসবের মরশুমে মানুষ বেশি বাইরে বেরোবেন। বাজারে-দোকানে ভিড় বাড়বে। তাতে ফের করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও থার্ড ওয়েভের ভ্রুকুটির মাঝেই একাধিক রাজ্যে স্কুল কলেজ খুলে গিয়েছে।












Click it and Unblock the Notifications