করোনা সংক্রমণে সুখবর শোনাল স্বাস্থ্যমন্ত্রক, দ্বিগুণ হারে সংক্রমণে রেকর্ড পতন

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ভাল খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দৈনিন্দিন সংক্রমণের হার কমেছে বলে দাবি করেছে মন্ত্রক।

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ভাল খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দৈনিন্দিন সংক্রমণের হার কমেছে বলে দাবি করেছে মন্ত্রক। দ্বিগুণ হারে সংক্রমণ হতে এখন প্রায় ৯ দিন সময় নিচ্ছে করোনা ভাইরাস । যার ফলে নতুন করে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে মাত্র ১০০ জন নতুন করে সংক্রামিত হয়েছেন করোনা ভাইরাসে।

 সংক্রমণ কমছে ভারতে

সংক্রমণ কমছে ভারতে

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ভাল খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দ্বিগুণ হারে সংক্রমণ হতে এখন প্রায় ৯ দিন সময় নিচ্ছে করোনা ভাইরাস। যার কারণে গত ২৪ ঘণ্টায় ১০০ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ৬ শতাংশ। এযাবত যা রেকর্ড কম বলে জানিয়েছেন আধিকারিকরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পরিস্থিতি নিয়ে ১৩টি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সব হাসপাতালেই আইসোলেশন বেড আরও বাড়ানোর কথা বলেছেন তিনি।

 করোনা সংক্রমণ ২৪,০০০ ছাড়িয়েছে

করোনা সংক্রমণ ২৪,০০০ ছাড়িয়েছে

গোটা দেশে করোনা সংক্রমণ ২৪,০০০-রও বেশি। ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১৪২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫,০৬২ জন। মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র, গুজরাট এবং দিল্লি। এই রাজ্যগুলিতে লকডাউন কড়া করা হয়েছে। রাজ্যগুলির সীমানাও সিল করে দেওয়া হয়েছে। লকডাউন রক্ষায় অত্যন্ত কড়া নজরদারি চলছে।

 পর্যাপ্ত মেডিকেল সরঞ্জাম সরবরাহ

পর্যাপ্ত মেডিকেল সরঞ্জাম সরবরাহ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন পর্যাপ্ত পিপিই, ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার সরবরাহের নির্দেশ দিয়েছেন। হাসপাতাল গুলিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্সদের পর্যাপ্ত নিরাপত্তার দিকটিও দেখতে বলেছেন তিনি। এই নিয়ে যদিও সরকার অর্ডিন্যান্স জারি করে কড়া শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+