চিকিৎসকদের ওপরে হামলায় মামলা দায়ের করতে বাধা হল সময়, হাসপাতালগুলিকে বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের

কলকাতার আরজি কর হাসপাতালে চেস্ট মেডিসিনের এমডির ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় সারা দেশ জুড়ে প্রতিবাদ চলেছে এদিনও। চিকিৎসকরা কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি করেছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, চিকিৎসকদের ওপরে হামলার ঘটনায় ছয় ঘন্টার মধ্যে মামলা দায়ের করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে হাসপাতালগুলির উদ্দেশে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এব্যাপারে এফআইআর দায়ের করার একমাত্র দায়িত্ব প্রতিষ্ঠানের প্রধানের।

hospital doctor

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের হত্যার ঘটনার পরে সুরক্ষার জন্য আইন প্রণয়নের দাবিতে সারা দেশে আইন বাস্তবায়নের দাবিতে সারা দেশে চিকিৎসকরা প্রতিবাদ করছেন।

এদিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শনিবার থেকে ২৪ ঘণ্টার জন্য তারা কোনও রকমের পরিষেবা দেবেন না। শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটার মধ্যে তারা ধর্মঘটে সামিল হবেন।

আইএমের তরফে বলা হয়েছে, জরুরি পরিষেবার কাজে যুক্ত থাকলেও রুটিন ওপিডিতে কাজ করবেন না। ইলেকটিভ সার্জারিও করা হবে না। অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টর্স ১৬ অগাস্ট মুম্বইয়ের আজাদ ময়দানে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে।

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। বাংলার চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পও আরজি করের প্রতিবাদী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে।

গত ৯ অগাস্ট ভোরে আরজি কর হাসপাতালে চিকিৎসককে হত্যার নৃশংস ঘটনার প্রতিবাদ জানাতে ১৪ অগাস্ট রাতে পথে নেমেছিলেন মহিলারা। হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রতিবাদী চিকিৎসকরাও। তারই মধ্যে রাত বারোটা চল্লিশের পরে আরজি কর হাসপাতালের তিন দিকে থেকে হামলা চালিয়ে জরুরি বিভাগ ও মেডিসিন স্টোর ভাঙচুর করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+