স্বাস্থ্যকর্মীদের সুস্থ রাখতে হবে, করোনা যোদ্ধাদের আরও নজর দিতে সক্রিয় কেন্দ্র!
হাসাপাতালে কোরোনা ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য একটি নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার ওই নির্দেশিকা জারি হয়। তাতে কোরোনা প্রতিরোধে কী পদক্ষেপ করতে হবে বা আইসোলেশন এবং কোয়ারানটিনে কী নিয়ম মেনে চলতে হবে তার উল্লেখ রয়েছে। হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটি-কে সক্রিয় করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

ইনফেকশন কন্ট্রোল অফিসার নিয়োগ
এছাড়া ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল-এর কাজ এবং প্রত্যেক কর্মীর দৈনন্দিন প্রশিক্ষণের ব্যবস্থা করবে এইচআইসিসি। একজন আধিকারিককে প্রত্যেক হাসপাতালে ইনফেকশন কন্ট্রোল অফিসার হিসেবে নিয়োগ করা হবে। হেলথ কেয়ার অ্যাসেসিয়েটেড ইনফেকশনের সঙ্গে যুক্ত যাবতীয় তত্ত্বাবধানে থাকবেন তাঁরা।

স্বাস্থ্যকর্মীদের করোনার উপসর্গর উপর নজর
ইনফেকশন কন্ট্রোল অফিসারদের লক্ষ্য রাখতে হবে, প্রত্যেক স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে চলছেন কি না। তাঁরা পিপিই কিট সঠিকভাবে ব্যবহার করছেন কি না, আইপিসি-র প্রশিক্ষণ নিয়েছেন কি না। এছাড়াও প্রত্যেক স্বাস্থ্যকর্মী করোনার উপসর্গর বিষয়ে জানেন কি না সেইদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে নিজের স্বাস্থ্যের মনিটরিং করতে হবে। এবং করোনার কোনও উপসর্গ থাকলে সেই মুহূর্তে রিপোর্ট করতে হবে।

প্রতিদিন থার্মাল স্ক্রিনিং
স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, যে স্বাস্থ্যকর্মীরা কোরোনা চিকিৎসার সঙ্গে যুক্ত তাঁদের ক্ষেত্রে প্রতিদিন থার্মাল স্ক্রিনিং-র ব্যবস্থা করতে হবে আধিকারিকদের। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের বারবার সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে। বা অ্যালকোহল বেসড স্যানিটাইজ়ারও ব্যবহার করতে পারেন। হাঁচি, কাশির সময় মুখে চাপা দিতে হবে। রুমাল বা টিশুর ব্যবহার করা যেতে পারে । কাজের সময় সর্বক্ষণ পিপিই কিট ব্যবহার করতে হবে।

অন্তঃসত্ত্বা স্বাস্থ্যকর্মীদের উপর নজর
নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়, প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে সামাজিক দূরত্ব মেনে কাজ করতে হবে। সংক্রমণ এড়াতে মাস্ক পরতে হবে। অন্তঃসত্ত্বা স্বাস্থ্যকর্মীকে তাঁদের স্বাস্থ্যের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে হবে। এই স্বাস্থ্যকর্মীদের কোরোনা ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ডে কাজ করার জন্য নিযুক্ত করতে হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications