থার্ড ওয়েভের আগমনবার্তা! উৎসবের মরশুমে কী হবে করোনা বিধি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
থার্ড ওয়েভের আগমনবার্তা! উৎসবের মরশুমে কী হবে করোনা বিধি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
এবারও উৎসবের জোয়ারে ভাসলে হবে না। সতর্ক থাকুন,দূর থেকেই উৎসবের আনন্দ নিন। নতুন করে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মাস্ক, দূরত্ববিধি, ভিড় এড়িয়ে চলা এই তিনটি আবশ্যিক কাজ ছাড়াও গতবারের মত এবারও উৎসবের দিনগুলিতে ঘরে থেকেই আনন্দ করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

উৎসবের মরশুমে সংক্রমণের ইঙ্গিত
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। দুর্গাপুজো সামনেই। তারপরেই দীপাবলি। একের পর এক উৎসবে মাতবেন তাঁরা। তার মধ্যেই দোকানে বাজারে ভিড় বাড়তে শুরু করেছে। পুজোর কেনাকাটার ভিড় বাড়তে শুরু করেছে। তারমধ্যে করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনার থার্ড ওয়েভ সংক্রমণ অক্টোবর মাসে চরম আকার নেবে বলে জানিয়েছেন গবেষকরা।

উৎসবের বিধিনিষেধ
সেকারণেই আগেই সতর্ক করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার আবারএ একবার এই নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র।তাতে বলা হয়েছে দেশে করোনার সেকেন্ড ওয়েভের সংক্রমণ অনেকটাই কমেছে। তার মানে লাগাম ছাড়া আনন্দ করা যাবে না করোনা সংক্রমণের বিধিনিষেধ এবারও মেনে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাতে বলা হয়েছে মাস্ক, দূরত্ব বিধি এবং ভিড় এবারও এড়িয়ে চলতে হবে। তারসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে অকারণে বাড়ির বাইরে বেরোবেন না। উৎসব পালন করুন তবে কম হই হুল্লোড় করে।

করোনা সংক্রমণ নজর রাখার জোর
করোনা সংক্রমণ যাতে উৎসবের মরশুমে না বাড়ে তার জন্য সতর্ক করা হয়েছে রাজ্যগুলিকে। আবারও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৫ শতাংশ করোনা সংক্রমণ রয়েছে যেখানে সেখানে করোনা বিধি কড়া করা হবে। কোনও রকম জমায়েত সেখানে করতে দেওয়া হবে না। যেখানে করোনা সংক্রমণ ৫ শতাংশের কম সেখানে অনুমতি সাপেক্ষে স্থানীয়ভাবে জমায়েতেন অনুমতি েদওয়া হবে। সপ্তাহিক পজিটিভিটি রেটের উপর নির্ভর করবে সপ্তাহান্তে বিধিনিষেধ ছাড়ের বিষয়।

ভ্রমণ নিয়ন্ত্রণের নির্দেশ
করোনা সংক্রমণের কারণে পর্যটন শিল্প সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে।গত ১ বছর ধরে ঘরবন্দি মানুষ। করোনা সংক্রমণ কমতেই তাই বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় হতে শুরু করেছে। এতে ফের করোনা সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করে অকারণে ভ্রমণে হুজুগে নিয়ন্ত্রণ আনার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গতবারের মত এবারও ভার্চুয়াল আনন্দ উদযাপনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।












Click it and Unblock the Notifications