তিন সপ্তাহ ধরে সংক্রমণের হার কমলেও করোনা টেস্ট নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক

সংক্রমণ হারে পারাপতনের মাঝেও করোনা টেস্ট উদ্বেগ প্রকাশ স্বাস্থ্য মন্ত্রকের

ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পার করেছে ৮৬ লক্ষের গণ্ডি। যদিও গোটা নিরিখে দেখতে গেলে গত কয়েক সপ্তাহে অনেকটাই নিম্নমুখী রয়েছে ভারতে করোনা সংক্রমণের হার। যদিও নতুন করে উদ্বেগ বেড়েছে দিল্লির মতো বেশ কিছু রাজ্যে।

করোনা টেস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ স্বাস্থ্য মন্ত্রকের

করোনা টেস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ স্বাস্থ্য মন্ত্রকের

এদিকে বর্তমান পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায় অক্টোবরের ১৮ তারিখে যেখানে ভারতে করোনা পজিটিভিটির হার ছিল ৭.৯৪ শতাংশ তা নভেম্বরের ৮ তারিখে এসে দাঁড়ায় ৭.১৯ শতাংশে। যদিও এরমাঝেও পাঞ্জাব, অসম, রাজস্থানের করোনা টেস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে।

শীতকালে করোনার বাড়বাড়ন্ত নিয়ে সতর্কবার্তা

শীতকালে করোনার বাড়বাড়ন্ত নিয়ে সতর্কবার্তা

একইসাথে হিমালপ্রদেশের করোনা পরিস্থিতি নিয়েও ক্রমেই বাড়ছে উদ্বেগ। সেখানে করোনা রোগীদের দেরিতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রক। দেশব্যাপী উৎসবের পাশাপাশি শীতকালে ভাইরাসের প্রকোপ বৃদ্ধি নিয়েও নতুন করে সতর্কবার্তা দিতে দেখা যায় কেন্দ্রকে।

১০ রাজ্যের সঙ্গে জরুরি কেন্দ্র

১০ রাজ্যের সঙ্গে জরুরি কেন্দ্র

এদিকে করোনা মোকাবিলা সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে সোমবারই ১০ টি রাজ্যের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে দেখা যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের। এই তালিকায় ছিল মহারাষ্ট্র, রাজস্থান, কেরল, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, হরিয়ানা, আসাম, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মতো রাজ্যের নাম।

পাঞ্জাবের ক্রমবর্ধমান মৃত্যুহার নিয়েও বাড়ছে উদ্বেগ

পাঞ্জাবের ক্রমবর্ধমান মৃত্যুহার নিয়েও বাড়ছে উদ্বেগ

এমনকী পাঞ্জাবের ক্রমবর্ধমান মৃত্যুহার নিয়েও রীতিমতো আশঙ্কার সুর শোনা যায় স্বাস্থ্যআধিকারিকদের গলায়। এই মহূর্তে পাঞ্জাবে মৃত্যু হার ৩.১৫ শতাংশ। যা জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। এদিকে বর্তমানে গত কয়েক সপ্তাহ ধরেই দেশের মোট মৃত্যু হার ১.৪৯ শতাংশের আশেপাশেই ঘোরাফেরা করছে বলেই কেন্দ্রীয় পরিসংখ্যানে দেখা যাচ্ছে। পাঞ্জাবের ফাতেগড় সাহিব, রূপনগর, ত্রাণ তরান, কাপুরথালা, লুধিয়ানার মতো জেলাগুলি মৃত্যুহারই সব থেকে বেশি উদ্বেগ সৃষ্টি করছে বলেো জানাচ্ছে রাজ্য প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+