করোনা মোকাবিলায় দেশে হটস্পট ৮ বড় শহর, ক্লাস্টারগুলিতে ২৮ দিনের নজরদারি
স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেশের ১৭০ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে ৮ বড় শহরও। শহরগুলির মধ্যে দিল্লি ও মুম্বইয়ে সংক্রমণ সব থেকে বেশি।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেশের ১৭০ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে ৮ বড় শহরও। শহরগুলির মধ্যে দিল্লি ও মুম্বইয়ে সংক্রমণ সব থেকে বেশি। দিল্লিতে তালিকায় রয়েছে সেখানকার ৯ টি জেলা।

হটস্পট হিসেবে চিহ্নিত ৮ শহর
দেশে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত এলাকাগুলির মধ্যে রয়েছে ছয় শহরের নাম। সেগুলি হল দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর ও আগ্রার কিছু অংশ। তালিকায় দিল্লি ও মুম্বইয়ে সংক্রমণের হার সব থেকে বেশি। দিল্লিতে প্রশাসনের তরফে ৫৬ এলাকাকে সংক্রমিত এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। এইসব এলাকা থেকে কাউকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না, কিংবা ভিতরেও কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

হটস্পটের সংজ্ঞা যেভাবে
যেসব জেলাগুলি থেকে হিসেবের ৮০ শতাংশ রোগী আসছে, সেসব জেলাগুলিকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর অপর নাম রেড জোন। এইসব এলাকায় ডাবলিং রেট ৪ দিনেরও কম।

ক্লাস্টার সংক্রমণ ৪৭ জেলায়
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ৪৭ টি জেলায় ক্লাস্টার সংক্রমণ দেখা দিয়েছে। এইসব জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কম হলেও, পরবর্তী সময়ে হটস্পট হয়ে উঠতে পারে বলে অনুমান। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, এইসব এলাকায় যদি পরবর্তী ২৮ দিন কোনও সংক্রমণের খবর না পাওয়া যায়, তাহলে, এইসব এলাকাকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গে হটস্পট ৪ জেলা, ক্লাস্টার ৮ জেলা
স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যের ৪ জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর।
হটস্পট না হলে রাজ্যের সাত জেলাকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই জেলাগুলি হল, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা।












Click it and Unblock the Notifications