করোনার লড়াইয়ে এক মাস চালানোর মত হাইড্রক্সিক্লোরোকুইন রয়েছে, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
করোনার লড়াইয়ে এক মাস চালানোর মত হাইড্রক্সিক্লোরোকুইন রয়েছে, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
গোটা বিশ্ব এখন করোনা মোকাবিলায় একটি ওষুধ হন্য হয়ে খুঁজছে সেটা হাইড্রক্সিক্লোরোকুইন। সৌভাগ্য বশত ভারতেই তার উৎপাদন হয়। ইতিমধ্যেই আমেরিকা, ব্রাজিল সেই ওষুধ চেয়েছে ভারতের কাছে। সেই মত সেদেশে ওষুধও পাঠিয়েেছ ভারত। কিন্তু দেশের রোগীদের কী হবে। তাঁদের ওষুধ আছে তো? এই নিয়ে প্রশ্ন তুলেিছলেন বিরোধীরা। তার উত্তরেই শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এক মাস করোনার সঙ্গে লড়াই করার মত যথেষ্ট হাইড্রক্সিক্লোরোকুইন রয়েছে সরকারের হাতে।

পর্যাপ্ত ওষুধ রয়েছে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, এক মাস চালানোর মত যথেষ্ট হাইড্রক্সিক্লোরোকুইন রয়েছে ভারতের ভান্ডারে। দেশে এই মুহূর্তে প্রায় তিনগুণ ম্যালেরিয়ার ওষুধ রয়েছে। যা দিয়ে অনায়াসে এক মাস চলে যাবে। ৩.২৮ কোটি ম্যালেরিয়ার ট্যাবলেট রয়েছে ভান্ডারে। ভারতের চাহিদা মিটিয়েই বিদেশে পাঠানো হচ্ছে ওষুধ। এমনই জানিয়েছেন তিনি। সামনের সপ্তাহে ১ কোটি ম্যালেরিয়ার ট্যাবলেট প্রয়োজন ভারতের সেজায়গায় ৩.২৮ কোটি মজুত রয়েছে।

ম্যালেরিয়ার ওষুধ চেয়ে ট্রাম্পের হুমকি
এই ওষুধের জন্য এখন হন্যে হয়ে গিয়েছে বিশ্বের করোনা আক্রান্ত অধিকাংশ দেশ। দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো রীতিমত ওষুধ চেয়ে ভারতকে হুমকি দিয়ে বসেছিলেন। পরে অবশ্য সেই ওষুধ সরবরাহ করে আমেরিকা। এই নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সবর হয়েছিলেন বিরোধীরা। মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। অন্যদিকে ব্রাজিলকেও করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাঠিয়েছে ভারত।

করোনা আক্রান্ত ৬ হাজার ছাড়িয়েছে
কোন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল এদিন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ভারতের করোনা সংক্রমণ ৬৪১২-তে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে ১৯৯ জনের। দেশের বিভিন্ন হাসপাতাল স্যানিডাইসড করার জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এদিকে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের পক্ষ থেকে আরও বেশি করে পরীক্ষা করানোর দাবি জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications