গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত কত? দেশের পরিস্থিতির কথা জানাল কেন্দ্র
ক্রমেই ৬ হাজারের দিকে এগোচ্ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি সংক্রমণের জেরে মৃতের সংখ্যাও বেড়ে গিয়ে ২০০-র কাছাকাছি পৌঁছাচ্ছে। এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রের করোনা সম্পর্কিত বুলেটিন প্রকাশে। সরকারি ভাবে ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, সারা দেশে ৫৪০ টি নতুন করোনা ভাইরাসের ঘটনা ঘটেছে। নতুন করে ১৭ জনের মৃত্যুর খবর এসেছে।

বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনার প্রকোপে আক্রান্ত কত?
দেশে করোনা ভাইরাস প্রকোপ নিয়ে প্রতিদিন বুলেটিন প্রকাশ করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখান থেকেই বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনার প্রকোপের সরকারি হিসাব পাওযা যাচ্ছে। এদিননও বিকালে গত ২৪ ঘণ্টায় দেশের করোনা পরিস্থিতি কোন দিকে এগিয়েছে তা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল।

দেশে মৃতের সংখ্যা বেড়ে কত?
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানান, গত ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, সারা দেশে ৫৪০ টি নতুন করোনা ভাইরাসের ঘটনা ঘটেছে। নতুন করে ১৭ জনের মৃত্যুর খবর এসেছে। যার জেরে লাফিয়ে বেড়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে ৫৭৩৪ জন করোনার কেস পাওয়া গিয়েছে এখনও। স্বাস্থ্যমন্ত্রকের হিসাব বলছে ভারতে ১৬৬ জনের মৃত্যু হয়েছে করোনরা জেরে।

দেশে এখনও পর্যন্ত কতজন সুস্থ?
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ১৬৬ জনের মৃত্যু সংবাদ যেমন নিরাশারা বার্তা নিয়ে আসে, তেমনই ভারতে ৪৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। যে ঘটনাও প্রাসঙ্গিক এমন সংকটের পরিস্থিতিতে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় ৫০৯৫ জন আক্রান্ত।

কতজনের করোনা টেস্ট হয়েছে এখনও?
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকের সময় উপস্থিত ছিলেন আইসিএমআর-এর প্রতিনিধিও। তিনি এদিন জানান, দেশে এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৩০ হাজার স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে থেকে ৫৩৭৪টি স্যাম্পেল পজিটিভ। শতাংশের নিরিখে যা ৩ থেকে ৫ শতাংশের মাঝে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ১৪৩টি স্যাম্পেল টেস্ট করা হয়, যাতে ৫৪০টি পজিটিভ আসে।

ওড়িশায় লকডাউনে মেয়াদ বেড়েছে
এদিকে এই পরিস্থিতিতে দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। ৩০ এপ্রিল পর্যন্ত ওড়িশায় জারি থাকবে লকডাউন। তবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৭ জুন পর্যন্ত। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন যাতে ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান চলাচল শুরু করা না হয়।












Click it and Unblock the Notifications