চিনে বাড়ছে করোনা, রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

চিনে বাড়ছে করোনা, রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

ফের করোনা আতঙ্ক। চিনে মারাত্মক আকার নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই নিয়ে সতর্ক ভারতও। আজই এই নিয়ে জরুরি বৈঠকে বসছে কেন্দ্র। এই পরিস্থিতিতে ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার জন্য রাহুল গান্ধীকে অনুরোধ জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

চিনে বাড়ছে করোনা

চিনে বাড়ছে করোনা

ফের করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়েছে িচনে। ২ বছর আগে চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল মারণ ভাইরাস। ২ বছর মহামারির ভয়ঙ্কর দিন কাটিয়েছে গোটা বিশ্ব। সবে একটা বছর মহামারির আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। ফের হাজির সেই মারণ ভাইরাস। সেই চিনেই আবারও মারাত্মক আকার নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। শয়ে শয়ে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা দমনে কঠোর নীতি নিয়েছে বেজিং। তাই নিয়ে বিক্ষোভে উত্তাল গোটা দেশ।

সতর্ক ভারত

সতর্ক ভারত

করোনা সংক্রমণ চিনে মারাত্মক আকার নিতেই সতর্ক ভারত। আজই জরুরি বৈঠকে বসছে কেন্দ্র। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেই বৈঠকে ভারতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যেই সব রাজ্যকে সতর্ক করা হয়েছে চিনের করোনা পরিস্থিতি নিয়ে। কোন নতুন ভ্যারিয়েন্টের দাপটে চিনে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে কা নিয়ে গবেষণা চলছে। জেনোম সিকোয়েন্সের উপরে জোর দেওয়া হয়েছে।

রাহুলকে চিঠি

রাহুলকে চিঠি

করোনা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে ভারত। একাধিক রাজনৈতিক কর্মসূচি চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন। একদিকে যখন চিনে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে সেখানে এই বিশাল রাজনৈতিক কর্মকাণ্ড করা উচিত নয়। সেকরাণে আপাতত ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি রাহুল গান্ধীকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন ভারত জোড়ো যাত্রার মত বিপুল জনসামগমের কর্মসূচি যেন তিনি আপাতত স্থগিত রাখেন। চিঠিতে তিনি আরও লিখেছেন যদি এই কর্মসূচি একান্তই জারি রাখতে হয় তাহলে যেন নিশ্চিত করেন কেবল করোনা টিকা নেওয়া ব্যক্তিরাই যেন তাঁর কর্মসূচিতে অংশ নেন।

কেন্দ্রের জরুরি বৈঠক

কেন্দ্রের জরুরি বৈঠক

এদিকে আজই এই করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে কেন্দ্র। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেই বৈঠকে আলোচনা করা হয়েছে এই পরিস্থিতিতে কোন পথে এগোবে ভারত। তার পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছিল। ইতিমধ্যেই গোটা দেশে সতর্কতা জারি করা হয়েছে। সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+