Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এনআরএস কাণ্ডে মমতাকে কেন্দ্রের সাফ বার্তা! 'প্রেস্টিজ ইস্যু' নিয়ে কী বললেন হর্ষবর্ধন

সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত কার্যত চরম সংকটে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। বাংলায় মুখ্যমন্ত্রীর চিকিৎসকদের প্রতি বার্তার পর একের পর এক হাসপাতালে গণ-ইস্তফার রাস্তায় হেঁটেছেন চিকিৎসকরা।

সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত কার্যত চরম সংকটে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। বাংলায় মুখ্যমন্ত্রীর চিকিৎসকদের প্রতি বার্তার পর একের পর এক হাসপাতালে গণ-ইস্তফার রাস্তায় হেঁটেছেন চিকিৎসকরা। বাংলা ছাড়িয়ে দিল্লি, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ,কর্ণাটক, মুম্বইতে ছড়িয়ে পড়েছে এই চিকিৎসকদের আন্দোলন। ফলে কার্যত আজ কর্মবিরতির জেরে গোটা দেশের স্বাস্থ্য পরিষেবা বিপর্যস্ত। ঘটনায় চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

এনআরএস কাণ্ডে মমতাকে এবার কেন্দ্রের সাফ বার্তা! প্রেস্টিজ ইস্যু নিয়ে মুখ খুললেন হর্ষবর্ধন

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, 'আমি আবেদন করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, যে তিনি যেন বিষয়টিকে প্রেস্টিজ ইস্যু না বানান। তিনি চিকিৎসকদের সময়সীমা দিয়েছিলেন, আর তার জেরে ওঁরা (চিকিৎসকরা) ক্ষুব্ধ হয়ে ওঠেন, আর ধরনায় চলে যান। আমি আজ চিঠি লিখছি মমতা বন্দ্য়োপাধ্যায়কে , পাশাপাশি তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। '

এদিন, দিল্লির এইমস-এর তরফে চিকিৎসকদের একটি দল দেখা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে। গোটা পরিস্থিতি সম্পর্কে তাঁরা জানান কেন্দ্রীয় মন্ত্রীকে। তারপরই হর্ষবর্ধন জানান, 'সরকার চিকিৎসকদের নিরাপত্তায় বদ্ধপরিকর। আমি আবেদন করব চিকিৎসকদের যে প্রতীকী ধর্মঘট চালিয়ে নিয়ে গিয়ে নিজেদের কর্তব্য যেন তাঁরা পালন করেন। '

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+